বার্সাকে জেতালেন ১৭ বছর বয়সী গিইউ

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২৩, ০৯:৫১আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১০:১৬

বল দখলে আধিপত্য বিস্তার করেও জাল কাঁপাতে পারছিল না বার্সেলোনা। শেষ দিকে তাদের কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছেন অভিষেকে বদলি হয়ে খেলতে নামা ১৭ বছর বয়সী মার্ক গিইউ। তরুণ এই ফরোয়ার্ডের গোলেই অ্যাথলেতিক বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে বার্সা। 

ইনজুরিতে ফ্রেঙ্কি ডি ইয়ং, পেদ্রি ও রবের্ত লেভানডোভস্কিদের কেউই দলে ছিলেন না। বল দখলে আধিপত্য থাকলেও তাদের অনুপস্থিতি ভালো করেই টের পাওয়া গেছে। প্রথমার্ধে সেভাবে সুযোগ-ই তৈরি করতে পারেনি। একমাত্র সুযোগ বলতে ১০ মিনিটে। জোয়াও ফেলিক্স শট নিলেও সেটা গিয়ে আঘাত করেছে বারে। বিরতির পরই আক্রমণে ধার বাড়ে কাতালানদের। যেখানে ৮০ মিনিটে বদল হয়ে নেমে ব্যবধান গড়ে দেন গিইউ। তাতে এই শতাব্দীতে বার্সায় অভিষেকে সর্বকনিষ্ঠ হিসেবে গোল করার কীর্তি গড়েছেন তিনি। তার বয়স ১৭ বছর ২৯১ দিন।    

অবশ্য অগ্রগামিতা পাওয়ার সুযোগ ছিল বিলবাওরই। প্রথমার্থে ইনাকি উইলিয়ামস গোলের চেষ্টা করলে সেটি সেভ করে বার্সাকে ম্যাচে রেখেছেন মার্ক আন্দ্রে টের স্টেগেন। তার পর স্টপেজ টাইমে নিকো উইলিয়ামসকেও রুখে দিয়েছেন বার্সা গোলকিপার। বিরতির পর বার্সাকেও একইভাবে হতাশ করেছেন বিলবাও গোলকিপার। 

এই জয়ে বার্সা এক ধাপ এগিয়ে ২৪ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান করছে। 

/এফআইআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের