অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশে নেই মোরসালিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৩, ১৪:১৭আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৪:২৫

বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে প্রথম ম্যাচেই বড় প্রতিপক্ষের মুখোমুখি বাংলাদেশ। মেলবোর্নের রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে একটু পর টানা পাঁচ বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বিশ্বনাথ-তারিকরা। গুরুত্বপূর্ণ ম্যাচে লাল-সবুজ একাদশে জায়গায় হয়নি মদ কাণ্ডে নিষেধাজ্ঞার শাস্তি কাটিয়ে ফেরা তরুণ শেখ মোরসালিনের।

সবশেষ মালদ্বীপ ম্যাচ থেকে হাভিয়ের কাবরেরা একাদশে পরিবর্তন এনেছেন দুটি। আগের ম্যাচে লাল কার্ড দেখায় আজ খেলতে পারছেন না মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা। তার জায়গায় দলে ঢুকেছেন মজিবর রহমান জনি। আর সেন্টার ডিফেন্ডার শাকিল হোসেনের পরিবর্তে খেলছেন হাসান মুরাদ। 

দুই দলের র‌্যাঙ্কিংয়ে ব্যবধানে বিস্তর ফারাক। অস্ট্রেলিয়া ২৭, বাংলাদেশের অবস্থান ১৮৩। তাই শক্তিশালী সকারুসদের বিপক্ষে অনেকটাই রক্ষণাত্মক কৌশলে খেলার সম্ভাবনা বাংলাদেশের। লড়াইটা যে এক পেশে হতে যাচ্ছে সেটা না বললেও চলে। তবে এরই মাঝে ইতিবাচক কিছু নিয়ে ফেরার লক্ষ্য বাংলাদেশের। এছাড়া এই বছর দারুণ পারফর্ম করে আসা বাংলাদেশের বড় পরীক্ষাও এই ম্যাচ। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে কীভাবে নিজেদের মেলে ধরে তা দেখার অপেক্ষায় সবাই।

বাংলাদেশের একাদশ

মিতুল মারমা, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, হাসান মুরাদ, জামাল ভুইয়া, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মজিবুর রহমান জনি, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সান মারিনোতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন শমিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি