মেয়ের বাবা হওয়ার পর বান্ধবীর সঙ্গে নেইমারের ছাড়াছাড়ি

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩, ১৯:১৮আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৯:১৮

গত ৭ অক্টোবর বাবা হন নেইমার। বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির গর্ভে আসে তার কন্যা সন্তান। দেড় মাস যেতেই তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে ছাড়াছাড়ি হলো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

পরনারীতে নেইমারের আসক্তির খবর পুরোনো নয়। গর্ভে সন্তান থাকাকালে বিয়ানকার্ডির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল। তবে কঠিন কিছু শর্তে নেইমারের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে রাজি হন তিনি।

বিয়ানকার্ডি তার ইনস্টাগ্রাম স্টোরিতে নেইমারের সঙ্গে বিচ্ছেদের কথা নিশ্চিত করেন। তিনি লিখেছেন, ‘এটা ব্যক্তিগত ব্যাপার। তবে আমি মাঝেমধ্যে এসব খবর নিয়ে হাসি ঠাট্টার কবলে পড়েছি। তাই আমি নিশ্চিত করতে চাই, আমি আর (নেইমারের সঙ্গে) সম্পর্কে নেই। আমরা মাভির বাবা মা এবং এটাই ছিল আমাদের সম্পর্কের কারণ।’

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানায়, ৩১ বছর বয়সী ফরোয়ার্ডের বিরুদ্ধে বিভিন্ন সময় প্রতারণার অভিযোগ আনেন বিয়ানকার্ডি। সবশেষ ব্রাজিরিয়ান অনলিফ্যানস তারকা অ্যালিন ফারিয়াসকে নগ্ন হতে বলেন নেইমার এবং হাতেনাতে ধরা পড়েন। তারপরই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তার সন্তানের মা।

তবে মাভি নেইমারের প্রথম সন্তান নয়। তার আরেকটি ছেলে আছে, যার বয়স ১২ ও নাম ডাভি লুক্কা। নেইমারের প্রথম বান্ধবী ক্যারোলিনা দান্তাসের পুত্র সে। নেইমার একাধিক ম্যাচে তার সেই ছেলেকে নিয়ে যান। 

বর্তমানে এসিএল ইনজুরির সঙ্গে লড়ছেন নেইমার। অক্টোবরে ব্রাজিলের জার্সিতে খেলার সময় চোট পান। সম্প্রতি তার অস্ত্রোপচার করানো হয় এবং অন্তত ১০ মাস মাঠের বাইরে থাকবেন।

/এফএইচএম/
সম্পর্কিত
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি