অ্যাতলেতিকোর বিপক্ষে কেন এমন উদযাপন করেছিলেন ফেলিক্স

স্পোর্টস ডেস্ক 
০৪ ডিসেম্বর ২০২৩, ১৪:০২আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৪:০৩

২৪ বছর বয়সী জোয়াও ফেলিক্সকে ২০১৯ সালে রেকর্ড গড়ে চুক্তি করেছিল অ্যাতলেতিকো মাদ্রিদ। কিন্তু এই ফরোয়ার্ড তার পর থেকে ডিয়েগো সিমিওনের ম্যানেজমেন্ট ও দলটির খেলার কৌশলের সঙ্গে খাপ খাওয়াতে পারছিলেন না। এখন তো ধারে খেলছেন বার্সেলোনায়। সেই দলটির হয়ে নিজের পেরেন্ট ক্লাবটির বিপক্ষেই গোল করে বার্সাকে জিতিয়েছেন ১-০ গোলে। অসাধারণ গোলটির পর সেটি অবশ্য উদযাপনও করেছেন ইঙ্গিতপূর্ণভাবে। বিজ্ঞাপন বোর্ডের ওপর দাঁড়িয়ে দু হাত ছড়িয়ে ভিন্ন কিছুর বার্তা দিতে চেয়েছেন অ্যাতলেতিকোর ক্লাব সমর্থকদের লক্ষ্য করে। 

ফেলিক্সকে তাঁতিয়ে দিয়েছিলেন তার অ্যাতলেতিকোর ক্লাব সতীর্থরাই। বার্সার বিপক্ষে খেলার আগে ফেলিক্সের সমালোচনা করেছিলেন তারা। তখন বার্সা কোচ জাভি তাকে আহ্বান জানিয়েছিলেন, এসব সমালোচনাকে অনুপ্রেরণা হিসেবে নিক ফেলিক্স। মাঠে সেটার প্রমাণও করে দেখান তিনি। ২৮ মিনিটে এই পর্তুগিজ ফরোয়ার্ডের একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে গতবারের লা লিগা চ্যাম্পিয়নরা। তাতে অ্যাতলেতিকোকে সরিয়ে বার্সা তৃতীয়স্থান দখলে নিয়েছে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ ও দুইয়ে থাকা জিরোনার চেয়ে পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে চারে।     

ফলে সব সমালোচনা আর তিক্ততার জবাব ইঙ্গিতপূর্ণ উদযাপনে দিয়েছেন ফেলিক্স। তখন অবশ্য সিমিওনের মুখভঙ্গিও স্বস্তিকর ছিল না। তবে এমন উদযাপনের ব্যাখ্যায় ফেলিক্স বলেছেন, ‘যা হয়েছে পুরোপুরি স্বতঃস্ফূর্ত... হিট অব দ্য গেমে। এবং এই গ্রীষ্মে যেভাবে ছিলাম, এটা ছিল স্বস্তির।’

  /এফআইআর/   
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি