টাইম ম্যাগাজিনের চোখে বর্ষসেরা অ্যাথলেট মেসি

স্পোর্টস ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৩, ০০:০৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০০:০৫

জয় কী জিনিস, সেটাই যেন ভুলতে বসেছিল ইন্টার মায়ামি। ফ্লোরিডার দলটি বদলে গেলো একজনের জাদুকরী স্পর্শে। বিনা মেঘে বজ্রপাতের মতো ঘোষণা এলো, লিওনেল মেসি আসছেন আমেরিকায়। ইউরোপে ছড়ি ঘুরানো আর্জেন্টিনা ফরোয়ার্ড অখ্যাত মেজর লিগ সকারেও রাখলেন অবিশ্বাস্য ছাপ। জিততে জিততে একসময় মায়ামি পেয়ে গেলো ইতিহাসের প্রথম ট্রফি লিগস কাপও। বিশ্বকাপ ট্রফিতে চুমু খাওয়ার পর অষ্টম ব্যালন ডি’অর জয়, তারপর আমেরিকান ফুটবলে প্রভাবশালী ভূমিকা রাখার স্বীকৃতি মঙ্গলবার পেয়ে গেলেন মেসি।

মার্কিন সাময়িকী টাইম-এর বর্ষসেরা অ্যাথলেট হয়েছেন ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড। ফুটবল প্রতিদ্বন্দ্বী আর্লিং হাল্যান্ড ও কিলিয়ান এমবাপ্পেকে এই প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দিয়েছেন। এই দৌড়ে ছিলেন বছরের তিনটি গ্র্যান্ড স্লাম জেতা টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। তাদের সবাইকে হার মানতে হয়েছে ফুটবল জাদুকরের কাছে।

মায়ামিতে প্রথম ১৪ ম্যাচে ১১ গোল করেন মেসি। শুধু মাঠেই নয়, বাইরেও তার প্রভাব স্পষ্ট ছিল। তাকে একপলক দেখার জন্য ডিআরভি পিএনকে স্টেডিয়ামে হাজির হয়েছেন সেরেনা উইলিয়ামস ও কিম কার্দাশিয়ানের মতো বড় বড় সেলিব্রেটিরা। আর তার ম্যাচ দেখার জন্য টিকিট বিক্রির রেকর্ড হয়েছে। রেপ্লিকা শার্টও বিক্রি হয়েছে হু হু করে।

ব্যর্থতার স্বাদও পেতে হয়েছে মেসিকে। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই খেলতে গিয়ে হুট করে পাওয়া চোটে অনিয়মিত হয়ে পড়েন তিনি। মেজর লিগ সকার প্লে অফের টিকিট পাওয়া হয়নি। আপাতত পরের মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এখনই শুরু হয়ে গেছে টিকিটের জন্য হাহাকার।

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী