‘আই এম নট ম্যাজিশিয়ান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৪, ২২:৩৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ২২:৩৯

মেসিডোনিয়ার কোচ মার্জান সেকুলোভস্কির সঙ্গে শেখ জামালের আর সম্পর্ক নেই। আজই তার জায়গায় নতুন কোচ জুলফিকার মাহমুদ মিন্টু দলের সঙ্গে যোগ দিয়েছেন। বিকালে ক্লাব মাঠে অনুশীলনও করিয়েছেন। প্রথম দিন যোগ দিয়েই নিজের কোচিং দর্শন শিষ্যদের মাঝে পরিষ্কার জানিয়ে দিয়েছেন।

এবার স্বাধীনতা কাপে ভালো করতে পারেনি শেখ জামাল। প্রিমিয়ার লিগে ৫ ম্যাচে দুই জয় ও তিন হারে ৬ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে আছে। তবে ফেডারেশন কাপে আগেই নক আউট পর্ব নিশ্চিত করেছে।

আগামী ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মিন্টুর এই মৌসুমে অভিষেক হতে যাচ্ছে। এর আগে আজ এএফসি প্রো-লাইসেন্সধারী কোচ মিন্টু বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'আমি লিগের একপর্যায়ে এসে দায়িত্ব নিয়েছি। আই এম নট ম্যাজিশিয়ান। রাতারাতি কিছু পরিবর্তন করা যাবে না। আস্তে আস্তে করতে হবে। এখানে যারা খেলোয়াড় আছে তাদের অনেকেই আগে আমার সঙ্গে কাজ করেছে। এছাড়া নতুন চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করেছি। আশা করছি সফল হতে পারবো।'

মিন্টু এর আগে ঘরোয়া ফুটবলে সবশেষ শেখ রাসেলের কোচ ছিলেন। এছাড়া জাতীয় অনূর্ধ্ব ২৩ দল নিয়েও কাজ করছেন। এবার শেখ জামাল নিয়ে লক্ষ্যের কথা জানাতে গিয়ে ৪৬ বছর বয়সী কোচ বলেছেন, 'ফেডারেশন কাপে ফাইনালে খেলতে পারলে ভালো লাগবে। প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে যত ওপরে থাকা যায়। সেরা চারে থাকতে পারলে খারাপ হবে না।'

/টিএ/এমএস/
সম্পর্কিত
জাতীয় দিবস উদযাপনে পরিবর্তন আনবে সরকার
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামাল সম্পর্কে মানুষকে জানাতে হবে: ফারুক খান
সর্বশেষ খবর
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান