কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হেরে মেসির অপেক্ষায় মায়ামি

স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০২৪, ১২:২৮আপডেট : ০৩ মে ২০২৪, ১৫:২১

লিওনেল মেসি ইন্টার মায়ামির অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছিলেন। কিন্তু বুধবার কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মেক্সিকোর মন্টেরির বিপক্ষে দলে ছিলেন না। তাকে ছাড়া ম্যাচটি ২-১ গোলে হেরে গেলো মায়ামি।

১৯তম মিনিটে ডিফেন্ডার টমাস অ্যাভিলেসের গোলে মায়ামি লিড নেয়। ৬৫তম মিনিটে ইন্টার মিডফিল্ডার ডেভিড রুইজ লাল কার্ড দেখলে ম্যাচ বদলে যায়।

চার মিনিট পর ম্যাক্সিমিলিয়ানো মেজা সমতা ফেরান। তারপর ৮৯তম মিনিটে হোর্হে রদ্রিগেজের শটে মায়ামিকে হারায় মন্টেরি।

মেক্সিকোর লিগা এমএক্স-এ শীর্ষে থাকা মন্টেরি আগামী বুধভার মায়ামিকে স্বাগত জানাবে। আঞ্চলিক টুর্নামেন্টের শেষ চারে ওঠার দৌড়ে তারাই ফেভারিট।

অবশ্য দ্বিতীয় লেগে মেসিকে পাওয়ার আশা করছে মায়ামি। ডানপায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে এমএলএস-এর তিন ম্যাচে মেসি খেলেননি। মঙ্গলবার সকালে অনুশীলন করেন তিনি। 

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি