ম্যানইউকে হারিয়ে শিরোপার লড়াই শেষ দিনে নিলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০২৪, ২৩:৫৮আপডেট : ১২ মে ২০২৪, ২৩:৫৮

আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াই শেষ দিনে গড়ালো। লিয়েন্দ্রো ট্রসার্ডের একমাত্র গোলে রবিবার ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে জিতেছে আর্সেনাল। ১-০ গোলের এই জয়ে আপাতত ম্যানসিটিকে টপকে শীর্ষে উঠে গেছে গানাররা।

শেষ ১৭ বারের সফরে ওল্ড ট্র্যাফোর্ডে এনিয়ে দ্বিতীয় জয় পেলো আর্সেনাল। তাতে করে শিরোপার লড়াই আরও জমে উঠলো। এক ম্যাচ হাতে রেখে ৮৬ পয়েন্ট তাদের। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ৮৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও হাতে দুই ম্যাচ থাকায় চালকের আসনে তারা। আগামী বুধবার টটেনহ্যাম হটস্পারের মাঠে কঠিন পরীক্ষা দেবে সিটিজেনরা।

এদিন ম্যাচের একমাত্র গোল হয়েছে ২০তম মিনিটে। ডান দিক দিয়ে জায়গা বের করে কাই হ্যাভার্জ বক্সের মধ্যে বল বাড়ান। ট্রসার্ডের লক্ষ্যভেদ করতে সমস্যা হয়নি।

শেষ কয়েক মিনিটে ম্যাচে উত্তেজনা ছড়ায়। ইউনাইটেড কিপার আন্দ্রে ওনানাকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। বদলি নামা গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও ডেকলান রাইসের প্রচেষ্টা ব্যর্থ করে দেন তিনি।

দুই ম্যাচ হাতে রেখে অষ্টম স্থানে ম্যানইউ। আগামী মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে জায়গা পাওয়ার যোগ্যতা অর্জনের স্থান ছয় নম্বর থেকে তিন পয়েন্ট পেছনে তারা।

আগামী ১৯ মে এভারটনকে এমিরেটস স্টেডিয়ামে স্বাগত জানাবে আর্সেনাল। একই দিন ম্যানসিটি শেষ ম্যাচ খেলবে ওয়েস্ট হ্যামের মাঠে।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের