প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচ গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২৪, ১২:৫৪আপডেট : ২২ মে ২০২৪, ১২:৫৪

ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাস গড়েছেন পেপ গার্দিওলা। প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ম্যানচেস্টার সিটিকে টানা চারটি শিরোপা জেতাতে অবদান রেখেছেন। যার স্বীকৃতিও পেয়ে গেলেন তিনি। প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচ হয়েছেন স্প্যানিশ এই কোচ।

২০১৬ সালে যোগ দেওয়ার পর আগের চারবারও একই স্বীকৃতি পেয়েছেন তিনি। যার দখলে রয়েছে ৬টি লিগ শিরোপা। তাতে ইংলিশ ফুটবলে দ্বিতীয় সেরা সফল কোচ হিসেবেও তিনি নাম লিখিয়েছেন। বর্ষসেরা কোচ হয়ে গার্দিওলা বলেছেন, ‘এই স্বীকৃতি আসলে ক্লাবটির সকল বিভাগের মানুষের পরিশ্রম ও শ্রেষ্ঠত্বের প্রতিফলন। আমি এই খেলোয়াড়, সাপোর্ট স্টাফদের সঙ্গে কোচ হতে পেরে ভীষণ গর্বিত।’

টানা চার শিরোপা জয়কে ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখেন  গার্দিওলা। তার ভাষায়, ‘টানা চার শিরোপা জয় আমার ক্যারিয়ারের গর্ব করার মতো অর্জন। বিশ্বের কঠিন লিগ এটি এবং আমাদের প্রতিপক্ষরাও অবিশ্বাস্য ফুটবল খেলেছে।’  

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম