ঋণ পরিশোধ না হওয়ায় আমেরিকান মালিকানায় চলে গেছে ইন্টার  

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২৪, ১১:৩৯আপডেট : ২৩ মে ২০২৪, ১১:৪৫

এতদিন চীনা হোল্ডিং কোম্পানি সুনিংয়ের হাতেই ছিল ইন্টার মিলানের মালিকানা। কিন্তু ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় মালিকানা হারিয়েছে তারা। এখন সেটির মালিকানায় যুক্তরাষ্ট্র ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ওকট্রি ক্যাপিটাল ম্যানেজমেন্ট। 

২০২১ সালে সুনিংকে ৩৯৫ মিলিয়ন ইউরো ঋণ দেয় ওকট্রি। কিন্তু চীনা প্রতিষ্ঠানটি মঙ্গলবার নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছে। এটা এখনও পরিষ্কার নয় ওকট্রি ক্লাবটিকে নতুন করে বিক্রি করবে কিনা। ক্লাবটির ম্যানেজিং ডিরেক্টর আলেহান্দ্রো কানো বলেছেন, তারা দীর্ঘ মেয়াদী ভবিষ্যতের কথা ভাবছেন তারা। সুনিং ক্লাবটির বেশিরভাগ অংশীদারিত্ব কিনে নিয়েছিল ২০১৬ সালে।   

কানো বলেছেন, ‘আমার প্রাথমিক লক্ষ্যই হচ্ছে কার্যক্রম ও আর্থিক দিকে স্থিতিশীলতা আনা। ইন্টার মিলানের ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছেন, তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা।’

এর ফলে ইতালিয়ান সিরি আ’তে সপ্তম ক্লাব হিসেবে আমেরিকান মালিকানার অধীনে চলে গেছে ইন্টার। তাদের ছাড়াও আমেরিকান মালিকানায় রয়েছে এসি মিলান, আতালান্তা, ফিওরেন্তিনা, রোমা, জিরোনা ও পারমা। 

১৯০৮ সালে প্রতিষ্ঠিত ইন্টার ইতালির সবচেয়ে জনপ্রিয় ক্লাবটির একটি। লিগ শিরোপা জিতেছে ২০ বার।   

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
২১তম সিরি আ জিতলো ইন্টার মিলান 
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী