ট্রেবল জিতে পিএসজি অধ্যায় শেষ এমবাপ্পের

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২৪, ০৩:৫২আপডেট : ২৬ মে ২০২৪, ০৩:৫২

কিলিয়ান এমবাপ্পে পিএসজির হয়ে শেষ ম্যাচ খেললেন শনিবার। গোলের দেখা পাননি তিনি। তবে ট্রেবল জিতে শেষটা রাঙালেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। শনিবার ফ্রেঞ্চ কাপ ফাইনালে অলিম্পিক লিওঁকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি।

লিওঁর মাঠ স্তাদে পিয়েরে মাউরোতে প্রথমার্ধে দাপট দেখায় লিগ ওয়ান ও ফ্রেঞ্চ সুপার কাপ চ্যাম্পিয়নরা। ২৩ মিনিটে নুনো মেন্দেসের ক্রস থেকে উসমান দেম্বেলে পিএসজিকে এগিয়ে নেন। দ্বিতীয়বারের চেষ্টায় আড়াআড়ি শটে ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্যাবিয়ান রুইজ।

দ্বিতীয়ার্ধের দশ মিনিটে লিওঁ একটি গোল শোধ দিয়েছিল। জেক ও’ব্রায়েনের হেডে জাল কাঁপায় তারা। কয়েক মিনিট পর পিএসজি কিপার জিয়ানলুইজি দোনারুম্মা দারুণ সেভে স্বাগতিকদের সমতায় ফিরতে দেননি।

তাতে ২০২১ সালের পর প্রথম ফ্রেঞ্চ কাপ জেতে পিএসজি। এনিয়ে ২১তম কাপ ঘরে নিলো তারা।

এমবাপ্পের সাত বছরের প্যারিস অধ্যায় শেষ হলো ৩০৮ ম্যাচে রেকর্ড ২৫৬ গোলে।

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এল ক্লাসিকোয় এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা 
এমবাপ্পে ফেরায় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ? 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী