শেষ ম্যাচে মোরসালিনের দারুণ গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৪, ১৮:৫৩আপডেট : ২৯ মে ২০২৪, ১৮:৫৫

বক্সের বাইরে থেকে গোল করতে সিদ্ধহস্ত শেখ মোরসালিন। তবে চোটের কারণে মৌসুমটা তেমন ভালো যায়নি। আজ বুধবার প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে বসুন্ধরা কিংস ৩-১ গোলে হারিয়েছে শেখ রাসেলকে। কিংস অ্যারেনার ম্যাচে বক্সের বাইরে থেকে মোরসালিনের দারুণ এক গোলও আছে।

আগেই লিগ শিরোপা ঘরে তুলেছে কিংস। শেষটায় পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেখ রাসেলকে হারিয়েছে তারা। শুরুতে ১৩ মিনিটে বালাবানোভিচ গোল করে রাসেলকে এগিয়ে নেন। বিরতির পর কিংস একের পর এক গোল করে জয় নিশ্চিত করে। ৪৭ মিনিটে মিগেল দামাসেনো,৭৬ মিনিটে রিমন হোসেন ও ৭৮ মিনিটে মোরসালিন গোল করে দলকে বড় জয় এনে দেন।

সতীর্থের পাসে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শট নেন মোরসালিন। গোলকিপার মিতুল মারমা ঝাঁপিয়ে পড়েও বল আটকাতে পারেননি।

জয় দিয়ে লিগ শেষ করেছে শেখ জামাল।  রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-০ গোলে হারিয়েছে তারা। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ফর্টিস এফসি।

হেরেই লিগ শেষ করলো আগেই অবনমিত হওয়া ব্রাদার্স ইউনিয়ন। ঐতিহ্য ফিকে হয়ে যাওয়া গোপীবাগের দলটি বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে হেরেছে ২-০ গোলে।  ব্রাদার্স লিগ শেষ করলো ১৮ ম্যাচে ১ জয় ও চার ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে সবার শেষে থেকে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
‘কম্বোডিয়া গিয়ে বাংলাদেশের ফুটবলকে ব্র্যান্ডিং করতে চাই’
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের