স্বাগতিক জার্মানির সামনে উজ্জীবিত স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৪, ১৭:৪০আপডেট : ১৪ জুন ২০২৪, ১৭:৪০

স্কটল্যান্ড এবার আরও কোনও অনুশোচনা করতে চায় না, অধিনায়ক এন্ডি রবার্টসন বলেছেন এই কথা। লিভারপুল ডিফেন্ডার জানালেন, স্কটল্যান্ডের প্রথম দল হিসেবে ইউরোর নকআউটে ওঠার সম্ভাবনা তাদের সামনের দিকে এগিয়ে নিচ্ছে। আর প্রথম ম্যাচেই জার্মানির মতো বড় বাধা পার হতে পারলে, তা হবে তাদের আরও উজ্জীবিত করবে। শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে দুই দল, ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২ ও ৩-এ।

২০২০ সালের ইউরো দিয়ে মেজর টুর্নামেন্টে খেলার ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটায় স্কটল্যান্ড। গ্লাসগোর শূন্য হ্যাম্পডেন পার্কে দুটি হারের মুখ দেখেছিল ওইবার, যদিও ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র তাদের উচ্ছ্বাসে ভাসিয়েছিল। কিন্তু এবার লড়াই করতে চায় স্কটল্যান্ড। ইউরো বাছাইয়ে আট ম্যাচের মধ্যে মাত্র একটি হেরেছে দলটি। রবার্টসন বলেছেন, ‘প্রথম ইউরো আমাদের জন্য ছিল বিশাল, কিন্তু এখন আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। শেষবার মনে হয়েছিল ইংল্যান্ড ম্যাচে আমরা ভালো করেছি। কিন্তু অন্যগুলোতে আমরা নিজেদের ডুবিয়েছি। এবার আর কোনও অনুশোচনা করতে চাই না।’

এই উজ্জীবিত দলের বিপক্ষেই শুরু হচ্ছে জার্মানির চেনা রূপে ফেরার লড়াই। গত দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তারা, আর শেষ ইউরোতে হেরে গেছে শেষ ষোলোতে। ১৮ বছর পর দেশের মাটিতে মেজর টুর্নামেন্ট আয়োজন। এই সুযোগ হেলায় হারাতে চায় না তারা। রেকর্ড ১৪তম ইউরোতে অংশ নিয়ে জার্মান ফুটবলের স্বর্ণযুগ তারা ফেরাতে চায় চতুর্থ শিরোপা জিতে। 

আয়োজক হওয়ার সুবাদে সরাসরি ইউরো খেলছে জার্মানি। বাছাই না খেললেও প্রস্তুতি নিয়েছে তারা প্রীতি ম্যাচ খেলে। এই বছর চার ম্যাচ খেলে অপরাজিত তারা, তিন জয় ও এক ড্র। এর মধ্যে ফ্রান্স ও নেদারল্যান্ডসকে হারানোর স্মৃতি তাদের নিশ্চিতভাবে অনুপ্রেরণা দিবে।

কাগজে কলমে স্কটল্যান্ড পিছিয়ে থাকলেও জার্মানি কোচ জুলিয়ান নাগেলসম্যান বলছেন, বিপজ্জনক দলের মুখোমুখি হতে যাচ্ছে তারা। জার্মানির ওপর স্বাগতিক হওয়ার চাপ থাকবে, আর সেই সুযোগটা নিয়ে অ্যালিয়েঞ্জ এরেনায় অঘটন ঘটাতে চাইবে।

তাই সতর্ক জার্মানরা। নাগেলসম্যান জানান, তার খেলোয়াড়দের মধ্যে বিশ্বাস ও সাফল্যের জন্য ক্ষুধা আছে। আর এটাই চতুর্থ ইউরো জয়ের পথে অনেক দূর এগিয়ে নিবে দলকে।

স্কটল্যান্ড ও জার্মানি মেজর টুর্নামেন্টে তৃতীয়বার মুখোমুখি হচ্ছে। এর আগে ১৯৮৬ বিশ্বকাপের ও ১৯৯২ ইউরোর গ্রুপ পর্বের দেখায় দুটোতেই জিতেছিল জার্মানরা। এনিয়ে চতুর্থবার একাই বড় টুর্নামেন্টের আয়োজন করছে জার্মানি। আগের তিনবারের প্রত্যেকটিতে অন্তত সেমিফাইনালে খেলেছে তারা। ১৯৭৪ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল, ১৯৮৮ ইউরোতে সেমিফাইনাল ও ২০০৬ বিশ্বকাপে তৃতীয় স্থানে ছিল তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের