আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ কখন, দেখবেন কোথায়?

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০২৪, ২১:২৭আপডেট : ০৪ জুলাই ২০২৪, ২১:২৭

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযানে এবার নকআউট পর্বের লড়াইয়ে নামেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের এনআরজি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মেসি-আলভারেজরা মুখোমুখি হবে ইকুয়েডরের। সেমিফাইনালে উঠার লড়াইয়ের ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস।

সেমিতে উঠার লড়াইয়ে নিঃসন্দেহে আর্জেন্টিনা ফেভারিট। গ্রুপ পর্ব পেরিয়েছে সবকটি ম্যাচ জিতে। কানাডা, চিলি ও পেরুকে হারিয়ে নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে।আর্জেন্টিনার বড় শক্তি মাঝ মাঠ। তারপর দুই উইং দিয়ে আক্রমণ হানার দারুণ চেষ্টা। তবে দলের বড় তারকা লিওনেল মেসির একাদশে থাকা নিয়ে সংশয় আছে। মেসি হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় আগের ম্যাচ খেলতে পারেননি। লিওনেল স্ক্যালোনি মেসির সবশেষ অবস্থা দেখে সিদ্ধান্ত নেবেন। আশা করছেন হয়তো সেমিতে উঠার লড়াইয়ে আটবারের ব্যালন ডি’অর জয়ীকে পাবেন।

তবে লাওতারো মার্টিনেজ ও হুলিও আলভারেজ ফরোয়ার্ড জোনে নেতৃত্ব দিতে পারেন। মার্টিনেজ তো তিন ম্যাচে চার গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনে আছেন।
স্ক্যালানি তো বলেই দিয়েছেন, ‘পরিসংখ্যান যাই থাকুক, তাতে আমি বিশ্বাস করি না। যে কোনও সময় তা ঘুরে যেতে পারে। ইকুয়েডর ভালো দল। তাদের কোচও ভালো। আমাদেরও সেভাবে খেলতে হবে।’

সবশেষ ৯জুন প্রীতি ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এছাড়া ২০১৫ সালের পর আর্জেন্টিনা তাদের কাছে হারেনি। এমনকি কোপা আমেরিকা কাপেও হারতে হয়নি।

ইকুয়েডর ভেনেজুয়েলার কাছে হারলেও জ্যামাইকা ও মেক্সিকোকে টপকে নক আউটে খেলছে। তাদের ইকুয়েডরের বর্ষীয়ান স্ট্রাইকার এনার ভ্যালেন্সিয়া বলেছেন, ‘আর্জেন্টিনা ভালো দল। তারা বিশ্বের সেরা খেলোয়াড়। তারা অনেক দিন ধরে এক সঙ্গে খেলছে। তবে আমাদের তরুণ খেলোয়াড়রা জেতার জন্য মাঠে নামবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি