নিষিদ্ধ হলেও কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন বেলিংহ্যাম

স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০২৪, ১৮:৪২আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১৮:৫৩

স্লোভাকিয়ার বিপক্ষে ইউরো শেষ ষোলোর ম্যাচে শেষ মুহূর্তে সমতাসূচক গোল করে জুড বেলিংহ্যাম বিতর্কিত উদযাপন করেন। স্লোভাকদের বেঞ্চের দিকে ‘অশ্লীল ইঙ্গিত’ করার অভিযোগে উয়েফা তদন্তে নামে। ইংল্যান্ডের মিডফিল্ডার দোষী সাব্যস্ত হয়েছেন। এক ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ৩০ হাজার জরিমানাও করা হয়েছে তাকে। তবুও সুইজার‌ল্যান্ডের বিপক্ষে শনিবার রাতের ম্যাচে তার খেলতে বাধা নেই।

উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, বেলিংহ্যাম শালীন আচরণের মৌলিক নিয়ম লংঘন করেছেন। তাই তাকে জরিমানার পাশাপাশি উয়েফার একটি প্রতিযোগিতামূলক ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে তাকে। তবে এখনই এই শাস্তি কার্যকর করার বাধ্যবাধকতা দেয়নি ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ সংস্থা। এই নিষেধাজ্ঞা আগামী এক বছরের মধ্যে যে কোনও একটি ম্যাচে কার্যকর করা যাবে।  

উয়েফার অভিযোগের পরপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বেলিংহ্যাম স্লোভাক খেলোয়াড় ও কোচিং স্টাফদের উদ্দেশ্য করে অপমান করার দাবি উড়িয়ে দেন। তিনি বলেন, ‘কাছের কিছু বন্ধুদের উদ্দেশ্য করে আমি ঠাট্টা করছিলাম। স্লোভাকিয়া টিম আজ রাতে যেভাবে খেলেছে, সেজন্য তাদের প্রতি শ্রদ্ধা ছাড়া আর কিছু জানানোর নেই।’

অতিরিক্ত সময়ে হ্যারি কেইনের গোলে ২-১ এ জিতেছিল ইংল্যান্ড। চার ম্যাচের সবগুলো খেলে দুটি গোল বেলিংহ্যামের। দারুণ ফর্মে থাকা এই মিডফিল্ডারকে সুইশদের বিপক্ষে না পেলে বিপদই হতো।

দেমিরালের বিতর্কিত উদযাপন

এদিকে অস্ট্রিয়ার বিপক্ষে ২-১ গোলে শেষ ষোলো জয়ের ম্যাচে বিতর্কিত উদযাপন করার শাস্তি পেয়েছেন তুরস্কের ডিফেন্ডার মেরিহ দেমিরাল। দ্বিতীয় গোল করে তিনি তুরস্কের চরমপন্থি গ্রুপ গ্রে উলফের প্রচলিত ‘উল্ফ স্যালুট’ দেন। এই সংগঠনটি অস্ট্রিয়া ও ফ্রান্সে নিষিদ্ধ হলেও জার্মানিতে নয়।

তবুও শালীন আচরণের মৌলিক নিয়ম ভঙ্গ করার অভিযোগে দেমিরালকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না তিনি। এমনকি দল সেমিফাইনালে উঠলেও মাঠের বাইরে থাকতে হবে তাকে।

/এফএইচএম/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের