ব্রাজিল-উরুগুয়ের ম্যাচ কখন, কোথায় দেখবেন?

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২৪, ২১:২৩আপডেট : ০৬ জুলাই ২০২৪, ২১:২৫

কোপা আমেরিকার ১৫ বারের যৌথ রেকর্ড চ্যাম্পিয়ন উরুগুয়ের ব্পিক্ষে ব্রাজিলের মহারণ। গত আসরে আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া করার আক্ষেপ ঘুচানোর সুযোগ তাদের সামনে। এজন্য জিততে হবে আর তিন ম্যাচ। গ্রুপে মাত্র এক ম্যাচ জেতা ব্রাজিল এই আসরের প্রথম নকআউট ম্যাচ খেলতে নামছে রবিবার। 

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে নিঃসন্দেহে কঠিন পরীক্ষা দিতে হবে। কারণ এই আসরে পারফরম্যান্সের দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছে উরুগুয়ে। গ্রুপে তিন ম্যাচের সবগুলো জিতেছে, গোলও করেছে সর্বোচ্চ ৯টি, বিপরীতে তাদের জালে বল জড়িয়েছে কেবল একবার। 

ব্রাজিলের সঙ্গে সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে সাফল্য দেখেছিল উরুগুয়ে। গত বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে ২-০ গোলে সেলেসাওদের হারায় তারা। 

৯ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল এনিয়ে টানা তৃতীয়বার কোপার নকআউট পর্বে। কিন্তু পারফরম্যান্সে তারা মুগ্ধ করতে পারেনি। প্যারাগুয়ের বিপক্ষে একমাত্র জয় ৪-১ গোলে। কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্রয়ে টুর্নামেন্ট শুরু করা দরিভাল জুনিয়রের দল গ্রুপের খেলা শেষ করে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলের ড্রয়ে।

সাম্প্রতিক পারফরম্যান্সই শুধু নয়, ব্রাজিলকে দুশ্চিন্তায় ফেলেছে তাদের তারকা স্ট্রাইকার ভিনিসিয়ুস জুনিয়র কার্ডের নিষেধাজ্ঞায় এই ম্যাচ খেলতে পারবেন না। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কোপায় প্রথমবার শুরুর একাদশে সুযোগ হচ্ছে উদীয়মান তারকা এন্দ্রিকের। ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে আলোড়িত পারফর্ম করা এই ১৭ বছর বয়সী ফরোয়ার্ড বদলি নেমে গ্রুপের সবগুলো ম্যাচ খেললেও গোলের দেখা পাননি। এবার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নিজেকে ফিরে পাওয়ার পালা। উরুগুয়ের মজবুত রক্ষণভাগ চিড়ে গোলের দেখা পান কি না, তারই অপেক্ষায় ব্রাজিলের ভক্তরা। 

দুই দলের উত্তেজনায় ঠাসা ম্যাচ দেখতে অপেক্ষা করতে হবে আগামীকাল সকাল পর্যন্ত। বাংলাদেশ সময় সকাল সাতটায় হবে কোপার শেষ কোয়ার্টার ফাইনাল। সরাসরি সম্প্রচার করবে দেশের বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস। একই দিন ভোর ৪টায় আরেক কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়া-পানামা। এই দুই ম্যাচের বিজয়ী দল মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে।

/এফএইচএম/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি