আর্জেন্টিনার ইকুয়েডর বধের ম্যাচে রেকর্ড দর্শক!

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২৪, ১৭:৩৯আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৭:৩৯

লিওনেল মেসি আমেরিকান ফুটবলে যোগ দেওয়ার পর থেকে এই খেলায় দর্শক হু হু করে বেড়ে চলেছে। ইন্টার মায়ামি ফরোয়ার্ড যুক্তরাষ্ট্রে জাতীয় দলকেও নেতৃত্ব দিচ্ছেন। আর্জেন্টিনাকে তুলেছেন কোপা আমেরিকার সেমিফাইনালে। গত বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে দলটির পেনাল্টি শুটআউটে জয়ের ম্যাচে রেকর্ড দর্শক ফক্স স্পোর্টসে টিউন করেছেন।

যুক্তরাষ্ট্রের ইংরেজি ভাষার এই টিভিতে সবচেয়ে বেশি দেখা কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল এটি। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ এ সমতা শেষে টাইব্রেকারে ৪-২ গোলে জেতে আর্জেন্টিনা। চ্যানেলটিতে খেলা দেখেছেন ১৮ লাখ ৭০ হাজার দর্শক। 

ফক্স স্পোর্টস বলেছে, ২০২১ সালের কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালের চেয়ে এবার ৪৮২ শতাংশ দর্শক বেড়েছে এবং ২০১৬ সালের চেয়ে ৫৭ শতাংশ। 

আর্জেন্টিনা এবার রেকর্ড ১৬তম কোপা আমেরিকা শিরোপা জয় থেকে আর দুই ম্যাচ দূরে। বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে কানাডার সঙ্গে সেমিফাইনাল খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

/এফএইচএম/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের