স্পেনের ফাইনাল জয়ের নায়ক বললেন, ‘আমি আমার কাজ করেছি’

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২৪, ০৫:৪৪ আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৫:৪৪

বার্লিনে নিকো উইলিয়ামসের গোলে লিড নিয়েছিল স্পেন। কোল পালমারের গোলে ইংল্যান্ড ফেরায় সমতা। ৬৮ মিনিটে আলভারো মোরাতার বদলি নামা মিকেল ওয়ারজাবাল ম্যাচ ঘুরিয়ে দেন। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার চার মিনিট আগে জাল কাঁপান তিনি। তার ওই গোলে ইউরোতে রেকর্ড চতুর্থবার শিরোপা জেতে স্পেন।

ওয়ারজাবালের পা থেকে আসা ওই গোলটি ছিল এই ইউরোতে লা রোহাদের ১৫তম। ১৯৮৪ সালের ইউরোতে ফ্রান্সের করা ১৪ গোলের রেকর্ড ভেঙে দেয় স্পেন।

ম্যাচ শেষে ওয়ারজাবাল বললেন, ‘আমি আমার কাজ করেছি, আমি সেটাই করেছি যেটা দলকে সাহায্য করার জন্য প্রতিটি মুহূর্তে আমার করা উচিত।’

নিজেকে সৌভাগ্যবান মনে করছেন রিয়াল সোসিয়েদাদের এই ফরোয়ার্ড, ‘এই জয় এনে দিতে আমি যথেষ্ট ভাগ্যবান ছিলাম। সাহায্য করতে পারার মুহূর্তটা আমার জন্য সেরা। এটা অন্য কারও ক্ষেত্রে হতে পারতো।’

লুইস দে লা ফুয়েন্তের দল পুরো টুর্নামেন্টে আধিপত্য করেছে। নিজেদের সাত ম্যাচের সবগুলো জিতেছে তারা। একই সঙ্গে সর্বোচ্চ গোলের রেকর্ড ইউরোতে তাদের যোগ্য চ্যাম্পিয়ন করে তুলেছে।

দে লা ফুয়েন্তে বলেছেন, ‘এর চেয়ে সুখী আর কী করে হবো। ভক্ত ও খেলোয়াড়দের দেখে আনন্দ হচ্ছে। একটি সত্যিকারের দল, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। ফাইনালের আগে বলেছিলাম যে গর্বিত ছিলাম, আজ আমি আরও অনেক বেশি গর্বিত। আমরা কী সেটার প্রমাণ দিয়েছে। আমার কাছে তারা বিশ্বের সেরা এবং আজ আমি সেই সংজ্ঞা চূড়ান্ত করছি।’

উইলিয়ামসকে দিয়ে গোল বানানো লামিনে ইয়ামাল বলেছেন, ‘খুব খুশি এবং স্পেনে ফিরে যেতে মুখিয়ে আছি আমি। ভক্তদের সঙ্গে উদযাপন করতে চাই। এটা সত্যিই সেরা উপহার। এটা একটা স্বপ্ন। যখন আমরা সেটা আঁকছিলাম, তখন কঠিন ছিল। আমি জানি না এই দল কী দিয়ে তৈরি, কিন্তু আমরা সবসময় ঘুরে দাঁড়াই এবং জিতি।’

স্পেনের সহঅধিনায়ক রদ্রি হয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। হাফ টাইমে ইনজুরি নিয়ে মাঠ ছাড়া এই মিডফিল্ডার বলেছেন, ‘আমার খেলোয়াড়ি ক্যারিয়ারে সেরা দিন। আমরা একটি পরিবার গড়ে তুলেছি। আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। এখন আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সবচেয়ে সফল দল। আমরা সবাইকে হারিয়েছি।’

/এফএইচএম/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
কাঁঠালবাগানে সিলিন্ডার বিস্ফোরণ: মায়ের মৃত্যু, আশঙ্কাজনক সন্তান
কাঁঠালবাগানে সিলিন্ডার বিস্ফোরণ: মায়ের মৃত্যু, আশঙ্কাজনক সন্তান
মোহাম্মদপুরে ‘কিশোর গ্যাংয়ের লিডার’ রমজান আটক
মোহাম্মদপুরে ‘কিশোর গ্যাংয়ের লিডার’ রমজান আটক
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
বিমানবন্দরে প্রবাসীকে টার্গেট করে ছিনতাইয়ের ফাঁদ 
বিমানবন্দরে প্রবাসীকে টার্গেট করে ছিনতাইয়ের ফাঁদ 
সর্বাধিক পঠিত
বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস
বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি