আর্জেন্টিনায় জনতার আনন্দ মিছিলে পুলিশের হানা

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২৪, ২০:৪২ আপডেট : ১৫ জুলাই ২০২৪, ২০:৪৫

মেসিদের কোপা আমেরিকার জয়ের খবরে জনতার ঢল নেমেছিল আর্জেন্টিনায়। রাজধানী বুয়েন্স এইরেসের সেই আনন্দ উৎসব শেষ পর্যন্ত শান্তিপূর্ণ থাকেনি। বেশ কয়েকঘণ্টার ব্যবধানে সেটি রূপ নেয় সহিংসতায়।

বুয়েন্স এইরেসে মধ্যরাত পার হলেও চ্যাম্পিয়ন হওয়ার খুশিতে আনন্দ উল্লাস করতে করতে রাস্তায় জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ। আইকনিক ওবেলিস্ক স্কয়ারে কনকনে ঠাণ্ডার মাঝেও আনন্দ-উৎসব করেন তারা। কেউ কেউ আর্জেন্টিনার পতাকা গায়ে জড়িয়ে মেসিদের অর্জনে উল্লাস করেছেন। কিন্তু চারঘণ্টা অতিবাহিত হতেই সেটা রূপ নেয় সহিংসতায়। রাস্তায় জনতার ঢল নামলে তাদের সরাতে মাঠে নামেন আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। জল কামান প্রয়োগ করেন তারা। যার কারণে সৃষ্টি হয় হুড়োহুড়ির। তখন অনেকে পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছেন। তাৎক্ষণিকভাবে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হলে উপস্থিত জনতার ছত্রভঙ্গ হতে সময় লাগেনি। যদিও এই ঘটনায় কোনও গ্রেফতার কিংবা আহত হওয়ার খবর জানা যায়নি। 

রাস্তায় আনন্দ উৎসব নিয়ে পাবলো ইনিগো নামের একজন ভক্ত বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা আমেরিকার চ্যাম্পিয়ন। এই মূল্যবান মুহূর্তটি আমাদের উপভোগ করা উচিত অনন্য উপায়ে। যেহেতু আমাদের সঙ্গে আছেন কিংবদন্তি মেসি... এবং বিদায় নেওয়া ফিদিও (আনহেল ডি মারিয়া)।’  

কোপা জয়ের আনন্দ মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো আর্জেন্টিনায়। দেশটির প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করেছেন এভাবে, ‘এগিয়ে যাও আর্জেন্টিনা....আমরা আবারও চ্যাম্পিয়ন...।’

/এফআইআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন