নাটকীয় হারে আর্জেন্টিনার অলিম্পিক যাত্রা শুরু

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২৪, ০১:৫৮আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০১:৫৮

কোপা আমেরিকা জেতার পর অলিম্পিক গেমসে আরেক চ্যালেঞ্জ নিয়ে এসেছে আর্জেন্টিনা। যদিও অনূর্ধ্ব-২৩ দলের লড়াই। তবে সোনার পদক জয়ের মিশনে আজ প্রথম ম্যাচে সুবিধা করতে পারেনি মাসচেরানোর দল। সেঁত এতিয়েনে মরক্কোর কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা।

অলিম্পিকে সাধারণত অনূর্ধ্ব-২৩ দল খেললেও আর্জেন্টিনা দলে তিন জ্যেষ্ঠ নিকোলাস ওতামেন্দি, হুলিয়ান আলভারেজ ও হেরোনিমো রুয়ি খেলেছেন।

ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। আলভারেজের পর ম্যাচের ২৭ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার সুযোগ নষ্ট করেন ওতামেন্দি। এরই মধ্যে প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় মরক্কো।

গোছালো আক্রমণে এল খানোসের নিচু ক্রসে সুফিয়ান রাহিমি লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন।

বিরতির পর পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করে মরক্কো। ৪৯ মিনিটে বল নিয়ে বক্সে আখোমাচকে ফাউল করেন আর্জেন্টাইন ডিফেন্ডার হুলিও সোলের। স্পট কিকে গোল করেন মরক্কোর রাহিমি।

৬২ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ নষ্ট করেন রাহিমি। ৬৭ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন গুলিয়ানো সিমিওনে। ব্যবধান হয় ২-১। পরে যোগ করা ১৫ মিনিটেও গোল আসেনি। আর্জেন্টিনা যখন হার দেখছিল, তখনই গোল করেন নিকোলাস মেদিনা। তবে অনেক বিতর্কের পর অফসাইডে গোল বাতিল হলে আর্জেন্টিনা হার নিশ্চিত হয়।

অন্যদিকে দিনের অন্য ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে স্পেন।

/টিএ/এনএআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি