পিএফএ বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় হাল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৪, ১৫:৩৫আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৫:৩৫

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে আলো ছড়িয়েছেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড আর্লিং হাল্যান্ড। গোল করেছেন মৌসুমের সর্বোচ্চ ২৭টি। তাতে ইংল্যান্ডের প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের (পিএফএ) সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ৬জন। তালিকায় শিরোপাধারী ম্যানচেস্টার সিটি থেকেই আছেন ৩জন। হাল্যান্ডের সঙ্গে রয়েছেন সতীর্থ ফিল ফোডেন ও রদ্রি। বাকিরা হলেন- চেলসি স্ট্রাইকার কোল পালমার, আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও অ্যাস্টন ভিলা ফরোয়ার্ড ওলি ওয়াটকিসন।

ফেভারিটদের তালিকায় থাকা ফোডেন ১৯ গোল নিয়ে সর্বোচ্চ স্কোরের তালিকায় চার নম্বরে অবস্থান করছেন। সিটির হয়ে গতবারই সেরা মৌসুম কাটিয়েছেন তিনি। ৩৫ ম্যাচে অ্যাসিস্টও রয়েছে ৮টি। হাল্যান্ড ২৭ গোল করতে খেলেছেন ৩১টি ম্যাচ।  

গত আগস্টের আগে কোল পালমারও সিটির খেলোয়াড় ছিলেন। পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠায় তাকে চেলসির কাছে বিক্রি করে দেয় সিটিজেনরা। গত মৌসুমে যার জবাবটা দারুণ ধারাবাহিকতায় দিয়েছেন তিনি। ২২ গোল আর ১১ অ্যাসিস্টে সর্বোচ্চ স্কোরারের তালিকায় দুই নম্বরে ছিলেন। তাই পিএফএ বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকার পাশাপাশি বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের তালিকাতেও জায়গা পেয়েছেন।  

পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ২০ আগস্ট।

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের