ওলমোকে একমাসের জন্য হারালো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৪

স্পেনের উয়েফা নেশনস লিগে এক ম্যাচ খেলে হাঁটুর ছোট সমস্যায় পড়ে দ্বিতীয় ম্যাচে খেলেননি দানি ওলমো। আগেভাগে বার্সেলোনায় ফিরে যান স্পেনের ফরোয়ার্ড। জিরোনার বিপক্ষে একাদশে ছিলেন, টানা তৃতীয় ম্যাচে গোলও করেছেন। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে তাকে ছিটকে যেতে হলো অন্তত একমাসের জন্য।

রবিবার কাতালান ডার্বিতে ৪-১ গোলে জিরোনাকে হারিয়ে গত আসরের দুই পরাজয়ের শোধ তোলে বার্সেলোনা। লামিনে ইয়ামালের জোড়া গোলের পর ওলমো দ্বিতীয়ার্ধের শুরুতে জাল খুঁজে পান। তবে ৬১ মিনিটে এরিক গার্সিয়াকে জায়গা দিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।

ওলমোর ইনজুরি সবশেষ তথ্য জানিয়ে বার্সেলোনা বিবৃতি দিয়েছে, ‘সোমবার পরীক্ষার পর তার ডান হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া গেছে। চার থেকে পাঁচ সপ্তাহ তিনি খেলতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে।’

এই একমাসে ওলমো বার্সার প্রথম তিন চ্যাম্পিয়নস লিগ ম্যাচ খেলতে পারবেন না। ২৭ অক্টোবর রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে ফেরার আগে তাকে ফিটনেস নিয়ে যুদ্ধ করতে হবে।

/এফএইচএম/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী