কাজী মহিউদ্দিন বুলবুলকে শোকজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৫

বর্তমান ক্রীড়া ফেডারেশনগুলোতে সংস্কারের জন্য সার্চ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অন্যতম সদস্য জাতীয়তাবাদী ক্রীড়া উন্নয়ন পরিষদের অন্যতম নেতা কাজী মহিউদ্দিন বুলবুল। সার্চ কমিটির সদস্য হয়েও দুই দিন আগে বাফুফের আসন্ন নির্বাচনে তরফদার রুহুল আমিনের নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন। এই আচরণে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় থেকে শোকজ কিংবা ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে ৭২ বছর বয়সী সংগঠককে এর জবাব দিতে বলা হয়েছে। ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব হুমায়ুন কবিররে সাক্ষরিত এক পত্রে তা নিশ্চিত হয়েছে।

শোকজে বলা হয়েছে, ‘আপনি, কাজী মহিউদ্দিন বুলবুল ওই সার্চ কমিটির একজন সম্মানিত সদস্য হওয়া সত্ত্বেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রার্থিতা ঘোষণাস্থলে আপনি উপস্থিত ছিলেন মর্মে বিভিন্ন গণমাধ্যম সূত্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অবহিত হয়েছে। আপনার এরূপ আচরণ অনভিপ্রেত ও অপ্রত্যাশিত এবং আপনার এই আচরণে সার্চ কমিটি তথা সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। আপনার এমন আচরণে সরকার বিব্রত।’

‘এই অবস্থায় আপনার এরূপ আচরণের জন্য পত্রপ্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে আপনাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিকট সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের