সহজ জয়ে চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১২ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১২

এসি মিলান শুরুতেই গোল করে ধাক্কা দিয়েছিল লিভারপুলকে। কিন্তু এক বছর পর চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তনের ম্যাচে ভুলে যাওয়ার মতো কিছু ঘটতে দেয়নি অলরেডরা। গত শনিবার নটিংহ্যাম ফরেস্টের কাছে ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমে প্রথম হার দেখার পর লিভারপুল জয়ে ফিরলো। সান সিরোতে মঙ্গলবার ইতালিয়ান জায়ান্টকে তারা ৩-১ গোলে হারিয়েছে।

দুই ইউরোপিয়ান হেভিওয়েটের লড়াইয়ে লিভারপুলের শুরুটা হয়েছিল শোচনীয়। তৃতীয় মিনিটে গতিময় কাউন্টার অ্যাটাক থেকে প্রতিপক্ষের অগোছালো রক্ষণভাগ ফাঁকি দিয়ে মিলানকে এগিয়ে দেন ক্রিস্টিয়ান পুলিসিচ।

ছয়বারের চ্যাম্পিয়নরা তারপর ঘুরে দাঁড়ায়। ম্যাচের বাকি সময়ে তারা আধিপত্য বিস্তার করে খেলেছে। ২৩তম মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের ফ্রি কিক থেকে ডিফেন্ডারদের জটলা ছাপিয়ে ইব্রাহিম কোনাতে হেড করে সমতা ফেরনা।

প্রায় সাড়ে চার হাজার আগত দর্শকদের উল্লাসে মাতান ভার্জিল ফন ডাইক। হাফটাইমের ঠিক আগে কোস্তাস সিমিকাসের কর্নার থেকে জাল কাঁপান লিভারপুল অধিনায়ক। নিজের ৫০তম চ্যাম্পিয়নস লিগ ম্যাচে তৃতীয় গোল করেন ডাচ তারকা।

মিলান বলের দখল হারালে কোডি গাকপোর ক্রস থেকে ৬৭তম মিনিটে ডোমিনিক সোবোসলাই কোনাকুনি শটে জালের দেখা পান।

নিজের প্রথম চ্যাম্পিয়নস লিগ ম্যাচেই লিভারপুল কোচ আর্নে স্লট জয়ের দেখা পেলেন। তাও আবার নিজের জন্মদিনে। ফেনুর্দের সাবেক কোচ বলেছেন, ‘আমার জন্মদিন পালনের দারুণ উপায়। আমাদের সঙ্গে ১১ জনের বেশি খেলোয়াড় ছিল, যারা খেলেছে তারা ভালো করেছে। খেলার পাঁচ মিনিট পর হয়তো আপনি সেটা বলতেন না, কিন্তু পরে আমরা ভালো করার পর। শনিবার হার ছিল ধাক্কা। তারপর আজ রাতে ১-০ তে পিছিয়ে পড়া, আমরা কীভাবে জবাব দিচ্ছি, সেটা বিস্ময়কর।

/এফএইচএম/
সম্পর্কিত
টটেনহ্যামকে ৩-১ গোলে হারালো লিভারপুল
স্বপ্নের অভিষেকে জয়, কোমোর ইতিহাসের রাতে ফ্যাব্রেগাসের উচ্ছ্বাস
চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পিএসজির, জয় পেলো আর্সেনাল ও লিভারপুল
সর্বশেষ খবর
ডেঙ্গু রোগী সামাল দিতে ফিল্ড হাসপাতালের পরিকল্পনা
ডেঙ্গু রোগী সামাল দিতে ফিল্ড হাসপাতালের পরিকল্পনা
ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, লাখ লাখ গ্রাহক ভোগান্তিতে
ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, লাখ লাখ গ্রাহক ভোগান্তিতে
তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ডাদেশ সমাজের প্রতি মেসেজ: পর্যবেক্ষণে বিচারক
তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ডাদেশ সমাজের প্রতি মেসেজ: পর্যবেক্ষণে বিচারক
আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ দেখবেন যে উপায়ে
আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ দেখবেন যে উপায়ে
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’