মারা গেছেন ইতালির ১৯৯০ বিশ্বকাপ আইকন শিলাচি

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৯

ক্যানসারে আক্রান্ত হয়ে ৫৯ বছরেই পরপারে পাড়ি জমালেন ১৯৯০ বিশ্বকাপের ইতালীয় আইকন সালভাতর শিলাচি।

ঘরের মাঠে সেই আসরে ইতালি সেমিফাইনাল থেকে বাদ পড়লেও ছয় গোল করে গোল্ডেন বুট জিতে স্মরণীয় হয়ে আছেন তিনি। তোতো নামে পরিচিত এই ইতালিয়ান আইকন ক্যানসারে আক্রান্ত ছিলেন। ২০২২ সালে ধরা পড়ে তার কোলন ক্যানসার।

দেশের হয়ে ১৬টি ম্যাচ খেলা শিলাচি মেসিনার হয়ে ক্যারিয়ার শুরুর পর ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস, ইন্টার মিলানে খেলেছেন। তার মৃত্যুতে শোক জানিয়ে জুভেন্টাস বলেছে, ‘খুব অল্প সময়েই আমরা তার প্রেমে পড়ে গিয়েছিলাসম। তার অদম্য ইচ্ছা, গল্প, আবেগপ্রবণতা প্রতিটি ম্যাচে ফুটে উঠতো।’

১৯৯০ বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে বদলি হয়ে খেলেই টুর্নামেন্টের প্রথম গোলটি পেয়েছিলেন শিলাচি। তার পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরেকবার বদলি হয়ে খেলার পর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রথমবার শুরুর একাদশে খেলতে নামেন। আক্রমণে রবার্তো ব্যাজিওর সঙ্গে তার যুগলবন্দীর পর ইতালির ক্যাম্পেইনে ফিরে আসে ছন্দ। তার পর নকআউটে উরুগুয়ে ও রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে গোল করার সূত্রে নিশ্চিত হয় শিলাচির নায়কোচিত মর্যাদা।

১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে গোল করে অগ্রগামিতা পেলেও শেষ পর্যন্ত পেনাল্টিতে হেরে বিদায় নেয় ইতালি। যদিও ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয়স্থান নির্ধারণীতে ষষ্ঠ গোলের পর শিলাচি নিশ্চিত করেন গোল্ডেন বুট। 

/এফাআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী