রেকর্ড গড়ার স্বপ্নে ধাক্কা খেলো মায়ামি

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২

মেজর লিগ সকারে এক মৌসুমে রেকর্ড সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার স্বপ্ন দেখছিল ইন্টার মায়ামি। নিউ ইয়র্ক সিটির সঙ্গে ড্র করে সেই স্বপ্নে ধাক্কা খেলো তারা। ম্যাচটা শেষ হয়েছে ১-১ গোলে। 

এরই মধ্যে প্লে-অফে জায়গা নিশ্চিত করা মায়ামি ২০তম সম্ভাব্য জয়ের খোঁজে মাঠে নেমেছিল। যদিও প্রথম গোল পেতে তাদের অপেক্ষায় থাকতে হয় ৭৫ মিনিট পর্যন্ত। কাঙ্ক্ষিত সেই গোলটি আসে লিওনেল মেসির কল্যাণে। তার সেট আপে পাস করেন জর্ডি আলবা। সেখান থেকে স্কোর ১-০ করেন ইকুয়েডরের লিওনার্ডো কাম্পানা। মেসি অবশ্য শুরুর চতুর্থ মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু ফ্রি কিক থেকে নেওয়া তার শট চলে যায় লক্ষ্যের বাইরে। 

একটা সময় জয় যখন সম্ভাব্য মনে হচ্ছিল শেষ দিকে ঘটে অঘটন! স্টপেজ টাইমের শেষ মিনিটে সান্তিয়াগো রদ্রিগেজের কর্নার থেকে  ডিফেন্ডার স্যান্ডস লাফিয়ে হেড করে মায়ামিকে জয় বঞ্চিত করেছেন। 

এই ড্রয়ে মায়ামি এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের পথে ধাক্কা খেলো! এতদিন এই রেকর্ডের মালিক নিউ ইংল্যান্ড। ২০২১ সালে ৭৩ পয়েন্টের রেকর্ড গড়েছিল তারা। ৩০ ম্যাচে মায়ামির পয়েন্ট এখন ৬৪। এই অবস্থায় রেকর্ডে ভাগ বসাতে কিংবা তাদের ছাড়াতে সম্ভাব্য ১২ পয়েন্ট থেকে ৯ কিংবা ১০ পয়েন্ট অর্জন করতেই হবে তাদের।    

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি