বাফুফে সভাপতি নির্বাচনে দাঁড়াচ্ছেন তাবিথ, সোমবার ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩০

গত ১৪ সেপ্টেম্বর হঠাৎ সভাপতি পদে নির্বাচন না করার ঘোষণা দেন কাজী সালাউদ্দিন। ঠিক এসময়ে চারদিকে নতুন সভাপতি পদে সাবেক ফুটবলার ও ঢাকা উত্তরে মেয়র পদে নির্বাচন করা তাবিথ আউয়ালের নাম আলোচনায় চলে আসে। বাফুফের সাবেক সহসভাপতির ব্যাপারটি নিশ্চিত না হলেও লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন সাইফ স্পোর্টিং ক্লাবের সাবেক চেয়ারম্যান তরফদার রুহুল আমিনও।

বাফুফের প্রেসিডেন্ট পদে তাবিথ আসলেই নির্বাচন করবেন কি না সেই ব্যাপারে ধোঁয়াশা কাটাতে যাচ্ছেন তিনি। তার আগেই অবশ্য বাংলা ট্রিবিউনকে নির্বাচনে দাঁড়ানোর কথা নিশ্চিত করেছেন, ‘নির্বাচন নিয়ে কালই আমি আনুষ্ঠানিক ঘোষণা দেবো। আমি আছি।’ আগামীকাল সোমবার বিকালে রাজধানীর এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি।

সালাউদ্দিনের আমলে এর আগে স্বতন্ত্র থেকে ২০১২ এবং ২০১৬ সালের নির্বাচনে দুইবার সহসভাপতি পদে নির্বাচিত হন তাবিথ। ২০২০ সালে সর্বশেষ নির্বাচনে সহসভাপতি পদে দাঁড়ালেও সেবার মহিউদ্দিন আহমেদ মহির কাছে এক ভোটে হেরে যান সাবেক ফুটবলার।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি