৯৫তম মিনিটে স্টোনসের গোলে জিতলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০২৪, ২১:১৯আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ২৩:৪৩

উলভসের মাঠে শুরুতেই পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে সমতা ফেরালেও পয়েন্ট হারানোর খুব কাছে ছিল তারা। কিন্তু যোগ করা সময়ের শেষ মুহূর্তে ত্রাতা হয়ে এলেন জন স্টোনস। তার লক্ষ্যভেদী হেডে ২-১ গোলে জয় নিয়ে ফিরেছে সিটিজেনরা। এমনকি অন্তত ঘণ্টাখানেকের জন্য শীর্ষস্থানে জায়গা করে নিয়েছিল পেপ গার্দিওলার শিষ্যরা, পরের ম্যাচে তারা লিভারপুলের কাছে জায়গাটি হারায়।

গত ২২ সেপ্টেম্বরে আর্সেনালের বিপক্ষে এই স্টোনস ৯৮তম মিনিটে গোল করে হার এড়ান। এবার এই ডিফেন্ডার দলকে জেতালেন। ফিল ফডেনের কর্নার থেকে ৯৫তম মিনিটে উঁচুতে লাফিয়ে হেড করে জাল কাঁপান তিনি।

ম্যানসিটি শুরুতেই পিছিয়ে পড়েছিল। ৭ মিনিটে নেলসন সেমেদোর ক্রসে বাঁ পায়ের শটে জালে বল জড়ান জোর্গেন স্ট্রান্ড লারসেন। ম্যাচ ঘড়ি আধঘণ্টা পার হওয়ার পর সমতা ফেরায় ম্যানসিটি। জেরেমি ডকুর সঙ্গে ওয়ান টু পাসের পর বক্সের বাইরে থেকে উঁচু শটে ৩৩ মিনিটে স্কোর ১-১ করেন জোসকো জিভারদিওল।

দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোলের জন্য মরিয়া ছিল ম্যানসিটি। ইলকাই গুন্ডোয়ান ও জ্যাক গ্রিলিশ গোলরক্ষকের বাধায় সফল হননি। তবে শেষ মুহূর্তে বিজয়ের আনন্দে মাতে টানা চারবারের বর্তমান চ্যাম্পিয়নরা।

এই জয়ে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছিল ম্যানসিটি। এক ম্যাচ কম খেলে দুই পয়েন্ট পেছনে থেকে লিভারপুল (১৮) চেলসির মুখোমুখি হয়। তারা ২-১ গোলে জিতে আবার ম্যানচেস্টার ক্লাবকে পেছনে ফেলে সবার উপরে।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের