মালদ্বীপের  বিপক্ষে বাংলাদেশ দলে নেই জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ অক্টোবর ২০২৪, ১১:২৮আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১২:৩২

এবার কোনও দলেই নেই জামাল ভূঁইয়া।  অনুশীলন করে যাচ্ছেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে। মালদ্বীপের বিপক্ষে ১৩ ও ১৬ নভেম্বর হতে যাওয়া দুটি প্রীতি ম্যাচের আংশিক ঘোষিত বাংলাদেশ দলেও জায়গা হয়নি তার। 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ হেড কোচ ১৬ জনের আংশিক দল ঘোষণা করেছেন। এই ১৬ জনের দলে অধিনায়কের জায়গা হয়নি।  এছাড়া যারা ডাক পেয়েছেন তাদের সবারই আগে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে। 

এএফসি চ্যালেঞ্জ লিগে খেলছে বসুন্ধরা কিংস। ভুটানে থেকে কিংসের ফুটবলাররা দেশে ফিরবেন ৩ নভেম্বরের । কিংসের ফুটবলাররা দেশে ফিরলে তখন আরও কয়েকজনের জাতীয় দলে নেওয়া সম্ভব হবে।

১৬ জন ফুটবলারকে নিয়ে ১ নভেম্বর থেকে কিংস অ্যারেনাতে ক্যাম্প শুরু হতে যাচ্ছে। 

ক্যাম্পে থাকা ১৬ জন ফুটবলার

গোলকিপার: মিতুল মারমা, মো. সুজন হোসেন।

ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদি হাসান, শাকিল আহাদ তপু, মো. রহমত মিয়া, মো. শাকিল হোসেন, মো. ঈসা ফয়সাল ও তাজ উদ্দিন। 

মিডফিল্ডার: মো. হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, পাপন সিংহ ও দিদারুল আলম। 

ফরোয়ার্ড:  শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল আকাশ ও মিরাজুল ইসলাম।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সান মারিনোতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন শমিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি