শেষ দুই মিনিটের গোলে ম্যানসিটিকে হারিয়ে দিলো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৪, ০১:০৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০১:১৭

ফুটবল মাঠে সময়টা ভালো কাটছিল না দুই ম্যানচেস্টারের। নিজেদেরকে ফিরে পাওয়ার লড়াইয়ে ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সিটিজেন ও ইউনাইটেড। টানা তৃতীয় লিগ ম্যাচ হারের শঙ্কায় পড়েছিল ইউনাইটেড। শেষ দুই মিনিটে গোল করে তারা সিটির কাছ থেকে জয় ছিনিয়ে নিলো। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে ২-১ গোলে জিতে পেপ গার্দিওলার দলের বাজে অবস্থাকে আরও তীব্র করে তুললো রুবেন আমোরিমের শিষ্যরা। 

জোসকো জিভারদিওলের গোলে এগিয়ে গিয়েছিল ম্যানসিটি। ৩৬তম মিনিটে তার হেডে পাওয়া লিড স্বাগতিকরা ধরে রেখেছিল শেষ পর্যন্ত।

শেষ দিকে গিয়ে ভুল করে বসে ম্যানসিটি। ম্যাথুস নুনেসের ভুলে পেনাল্টি পায় ম্যানইউ। ৮৮ মিনিটে ব্রুনো ফের্নান্দেস সমতা ফেরান। দুই মিনিট পর স্বাগতিকরা আরেকটি গোল হজম করে। ৯০তম মিনিটে আমাদ দিয়ালো আড়াআড়ি অবস্থান থেকে জাল কাঁপান। 

সব প্রতিযোগিতায় ১১ ম্যাচে কেবল একটি জয়ের দেখা পেয়েছে ম্যানসিটি, দুই ম্যাচ আগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে। ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে নেমে গেলো তারা। আর ম্যানইউ ২২ পয়েন্ট নিয়ে উঠে গেলো ১২ নম্বরে। 

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি