গোলশূন্য ড্রয়ে শীর্ষে ওঠার সুযোগ হারালো চেলসি

স্পোর্টস ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪, ২২:৫২আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২২:৫২

গোলমুখের সামনে থেকে স্ট্রাইকার নিকোলাস জ্যাকসনের হেড লাগলো পোস্টে। চেলসি প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগও হারালো। রবিবার গুডিসন পার্কে এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ব্লুরা।

দুই দলের জন্য কন্ডিশন ছিল কঠিন। প্রচণ্ড বাতাস ছিল তাদের প্রতিকূলে। ম্যাচ জেতার সুযোগ দুই দলই পেলেও জাল খুঁজে পায়নি।

জ্যাকসন আরেকবার গোলের খুব কাছে গিয়েও ব্যর্থ হন। পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে নেওয়া তার শট ঠেকান এভারটন গোলকিপার জর্ডান পিকফোর্ড। ষষ্ঠ ম্যাচে পঞ্চমবার ক্লিনশিট ধরে রাখে স্বাগতিকরা।

অন্যদিকে দারুণ সেভে চেলসি কিপার রবার্ট সানচেজ হতাশ করেন জ্যাক হ্যারিসনকে। ইলিমান এনদিয়ায়ের গোল হতে যাওয়া শট অতিথি ডিফেন্ডার টসিন আডারাবিয়ো ব্লক করেন।

পশ্চিম লন্ডন ক্লাব ৩৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। দুই ম্যাচ কম খেলে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে এক পয়েন্ট পেছনে তারা। এভারটন ১৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৫তম, রেলিগেশন অঞ্চল থেকে চার পয়েন্ট এগিয়ে।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের