জয় দিয়ে দুইয়ে উঠলো সাকাহীন আর্সেনাল 

স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৪, ১১:০০আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:০২

এই মৌসুমে আর্সেনালের প্রাণভোমরাই ছিলেন বুকায়ো সাকা। দুর্ভাগ্য হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে দুই মাসের বেশি সময়ের জন্য ছিটকে গেছেন। তাকে ছাড়া মাঠে খেলতে নেমে অবশ্য হতাশ করেনি দল। ইপসউইচকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে তারা দুইয়ে উঠে এসেছে। তাতে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান ৬-এ নামিয়ে এনেছে গানাররা। 

পুরো ম্যাচেই আধিপত্য ছিল আর্সেনালের। শুরুর দিকে বল দখলে ছিল ৮৩.৫ শতাংশ। কিন্তু  নিজেদের অর্ধে থাকা ইপসউইচ হতাশ করে গেছে তাদের। ম্যাচের একমাত্র গোলটি হয়েছে ২৩ মিনিটে। ট্রসার্ডের লো ক্রস থেকে স্কোর করেন কাই হাভার্টজ। তার পর জেসুসও বুদ্ধিদীপ্ত এক কৌশলে জালে বল পাঠিয়েছিলেন। সেটা শেষ পর্যন্ত বাতিল হয় অফসাইডে।   

বিরতির পর গানারদের সুযোগ ছিল ম্যাচটা আরও স্বস্তিতে শেষ করার। কিন্তু ব্রাজিলিয়ান তারকা গাব্রিয়েল সুযোগ পেয়েও বল মারেন লক্ষ্যের বাইরে। হাভার্টজ নিজেও দ্বিতীয় গোলের সুযোগ নষ্ট করেছেন। ট্রসার্ড হেড করলেও সেটিতে সংযোগ ঘটাতে পারেননি এই জার্মান।  

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী