সুবিধাবঞ্চিত নারী ফুটবলারদের জন্য বাফুফের শিক্ষা বৃত্তি ও উপকরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৫, ২৩:০৫আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ২৩:০৫

রাঙামাটির চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামে পার্বত্য অঞ্চলে নারীর ক্ষমতায়নে ফুটবলের ভূমিকা শীর্ষক একটি কর্মসূচি করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তারা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিন পার্বত্য জেলায় বিশেষ এই আয়োজন করেছে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সুবিধাবঞ্চিত ৪৫ নারী ফুটবলাররা এই কর্মশালায় অংশ নিয়েছেন।

৩ জন প্রশিক্ষক চার দিনের এই আবাসিক ক্যাম্প চালাবেন। দুই দিন ধরে শিশুদের সেফগার্ডিংয়ের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী স্থানীয় প্রশিক্ষকদের জন্যও রয়েছে একদিনের কর্মশালা।

কর্মশালা শেষে ৪৫ নারী খেলোয়াড়রা একটি প্রীতি ম্যাচে অংশ নেবেন। তাদের প্রত্যেককে শিক্ষা উপকরণ দেবে বাফুফে। আর ম্যাচ থেকে বাছাইকৃত ১২ জন ফুটবলারকে দেওয়া হবে শিক্ষা বৃত্তি, যার মেয়াদ এক বছর।

বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সামাজিক দায়বদ্ধতা ইউনিটের প্রধান নেইল স্টা মারিয়া।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের