ওয়ান্ডারার্সকে ৫ গোল দিলো কিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৫, ১৬:৫৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১৭:২৭

শক্তির নিক্তিতে ধারেকাছে নেই ওয়ান্ডারার্স। তাই বসুন্ধরা কিংসও জিতলো হেসেখেলে। প্রিমিয়ার লিগে আজ তিতার দল জয় পেলো বড় ব্যবধানে। কিংস ৫-০ গোলে ওয়ান্ডারার্সকে হারিয়ে নিজেদের শক্তি দেখিয়েছে।

শুক্রবার গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে একচেটিয়া খেলাতে কিংস প্রথমার্ধেই তিন গোল আদায় করে নেয়।

ম্যাচের ১১ মিনিটে কিংস এগিয়ে যায় দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে। মিগেলের পাসে বক্সের ভেতরে ফের্নান্দেজ বাঁ পায়ে রিসিভ করে ডান পায়ে দেখেশুনে নিচু শটে গোলকিপারের পাশ দিয়ে বল জড়িয়ে দেন জালে।

২৯ মিনিটে মোহাম্মদ সোহেল রানার গোলে ব্যবধান বাড়ে। আগের মিনিটে গোল মিস করলেও এবার আর ভুল হয়নি মিডফিল্ডারের। রাকিব হোসেন বক্সে ঢুকে মাপা এক ক্রসে বল দেন, সোহেল রানা বুক দিয়ে রিসিভ করে চলতি বলে হেড করে জাল কাঁপান।

৪২ মিনিটে কিংস তৃতীয় গোল পায়। সোহেল রানার কর্নারে বল ঘুরে আসে মজিবর রহমান জনি পায়ে, বক্সের ভেতরে দারুণ এক চিপে ডিফেন্ডার তপু বর্মণ দুই ডিফেন্ডারের মাঝে লাফিয়ে উঠে হেডে এক ড্রপে পোস্ট কাঁপান।

বিরতির পর এসেছে আরও দুই গোল। ৬৬ মিনিটে চতুর্থ গোল। বদলি রফিকুল ইসলামের মাপা ক্রসে বক্সের ভেতরে ফাঁকায় রাকিব হোসেন হেডে সোজা পোস্টে জড়িয়ে দেন।

১০ মিনিট পর ওয়ান্ডারার্সকে একদম ম্যাচ থেকে ছিটকে দেয় কিংস। বক্সের একটু বাইর থেকে ফ্রি কিকে বাঁ পায়ের বাঁকানো শটে মিগেল দলকে পঞ্চম গোল উপহার দেন।

৮৮ মিনিটে রাকিবের লং বল ওয়ান্ডার্সের পোস্টে লেগে ফিরে আসলে ষষ্ঠ গোল পাওয়া হয়নি।

লিগে ৯ ম্যাচে পঞ্চম জয়ে কিংস ১৭ পয়েন্টে তৃতীয় স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে ওয়ান্ডারার্স সপ্তম হারে আগের ৪ পয়েন্টে নবম স্থানেই আছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
‘কম্বোডিয়া গিয়ে বাংলাদেশের ফুটবলকে ব্র্যান্ডিং করতে চাই’
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম