বিদ্রোহী ১৮ ফুটবলারকে নিয়ে যা বললেন বাফুফে সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৫

এএফসির সভা শেষে মালয়েশিয়া থেকে ঢাকায় ফিরে গতকাল রাতে বিদ্রোহী ১৮ জন ফুটবলারের সঙ্গে কথা বলেছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তবে বাফুফে ভবনের সেই সভায় পরিস্থিতি সেভাবে আয়ত্তে আনতে পারেননি। মেয়েরা কেউই তার অনুরোধে আজ শনিবার পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফেরেননি। এমন পরিস্থিতিতে বাফুফে আসলে কী করতে যাচ্ছে! এ নিয়ে তাবিথ বাংলা ট্রিবিউনের কাছে সরাসরি পরিষ্কার করে কিছু বলতে চাননি। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মতো করে ব্যাখ্যা দিয়েছেন।

বৃহস্পতিবার রাতে সাবিনাসহ ১৮ জন খেলোয়াড়ের সঙ্গে আলোচনায় বসে তাদেরকে অনুশীলনে ফেরার অনুরোধ জানিয়ে রাখেন সভাপতি। তবে মেয়েরা আগের সিদ্ধান্ত থেকে সরে আসেননি। বরং তারা সভাপতিকে যা বলেছেন, তা নিয়ে নানান ধুম্রজাল সৃষ্টি হয়েছে। মেয়েদের কেউই এনিয়ে মুখ খুলতে চাইছেন না। তাদের বক্তব্য হলো- ‘যা বলার সভাপতিকে বলেছি। উনি এখন যা করার করবেন।’

তাবিথ বিদ্রোহী ফুটবলারদের বর্তমান পরিস্থিতি নিয়ে কী ভাবছেন তা জানতে চাইলে শুরুতে বলেছেন, ‘আমি স্পষ্ট করতে চাই যে চ্যালেঞ্জটি ১৮ জন নির্দিষ্ট খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কিত, পাশাপাশি এটি বাংলাদেশের নারী ফুটবলের একটি সামগ্রিক বিষয়। বাংলাদেশের নারী ফুটবল এগিয়ে যাচ্ছে এবং আমরা এর উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।’

বৃহস্পতিবার রাতে বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে অনেক আলোচনা হলেও সভাপতি নিজের জবানিতে কিছু বলতে চাইছেন না,‘আমি ব্যক্তিগতভাবে ১৮ জন খেলোয়াড়ের সঙ্গে সাক্ষাৎ করেছি, ঠিক বিশেষ কমিটির রিপোর্ট এবং টেকনিক্যাল রিপোর্ট পাওয়ার পরই। তবে ব্যক্তিগত আলাপের বিষয়বস্তু প্রকাশ করতে চাই না।’

ইমরুল হাসানের নেতৃত্বে বিশেষ কমিটি রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্ট মূল্যায়নের ইঙ্গিত দিয়েছেন তাবিথ, ‘কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমরা ১৮ জন খেলোয়াড়ের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ করবো এবং প্রতিটি বিষয় পৃথকভাবে মূল্যায়ন করে সমাধানের চেষ্টা করবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী