অভিষেকে চোট পেলেন ম্যানসিটির নিকো গঞ্জালেস

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬

ব্যালন ডি’অর জয়ী রদ্রি ছিটকে যাওয়াতে তার স্থানপূরণে নিকো গঞ্জালেসকে চুক্তিবদ্ধ করেছে ম্যানচেস্টার সিটি। কিন্তু অভিষেক ম্যাচ খেলতে নেমে চোট পেয়েছেন সিটির নিউ সাইনিং। এফএ কাপের চতুর্থ রাউন্ডে তৃতীয় স্তরের ক্লাব লেটন অরিয়েন্টের বিপক্ষে ২২ মিনিটেই মাঠ ছেড়ে গেছেন।

পোর্তো থেকে ৬০ মিলিয়ন ইউরোতে সিটিতে যোগ দেওয়া এই মিডফিল্ডার বুকের পাঁজরে আঘাত পেয়েছেন। কড়া চ্যালেঞ্জের সময় বাজেভাবে পড়ে যান তিনি। 

তাৎক্ষণিকভাবে মাঠে সেবা নিলেও বুকের বামপাশে হাত দিয়ে মাঠ ছেড়ে গেছেন। তাতে বোঝা যাচ্ছে চোটটা গুরুতর। ম্যাচের পর সিটি কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘এখনও জানি না চোট কতটা গুরুতর। তবে সে চালিয়ে যেতে পারতো না।’

নতুন সাইনিং হিসেবে তার এই চোট সিটির জন্য দুশ্চিন্তার। মঙ্গলবার সিটি রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ খেলতে নামবে। 

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি