একুশে পদকের অনুষ্ঠানে যাননি বাটলার, পদক নিয়ে সাবিনা যা বললেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২১

সাফ চ্যাম্পিয়ন দলের ৩২ জনকে একুশে পদক নেওয়ার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু অধিনায়ক সাবিনা খাতুনসহ অন্য খেলোয়াড়রা গেলেও ইংলিশ কোচ পিটার বাটলার যাননি।

আজ সকালে ঢাকার জাতীয় স্টেডিয়ামে নারী ফুটবল দলকে অনুশীলন করিয়েছেন বাটলার। এরপর সহকর্মীদের ইঙ্গিত করেছিলেন, ওসমানী মিলনায়তনে একুশে পদক অনুষ্ঠানে যাবেন না। এ নিয়ে কোচ অবশ্য পরবর্তী সময়ে কোনও মন্তব্য করতে চাননি। 

এদিকে অধিনায়ক সাবিনা একুশে পদক গ্রহণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘আলহামদুলিল্লাহ... এই সম্মাননা আমাদের সংস্কৃতি, সাহিত্য, শিক্ষা ও সমাজের প্রতিটি ক্ষেত্রে অবদান রাখা মানুষের জন্য। আমরা এই পদক উৎসর্গ করছি আমাদের মাতৃভাষা বাংলার প্রতি এবং সেই সব মানুষদের প্রতি, যারা প্রতিদিন নীরবে কাজ করে যাচ্ছেন আমাদের সমাজ ও সংস্কৃতিকে এগিয়ে নিতে। মেয়েদের ক্রীড়া ক্ষেত্রে অবদানকে এভাবে সম্মানিত করায় ভবিষ্যৎ প্রজন্ম আরও বেশি অনুপ্রাণিত হবে আশা করি। এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি আরও লিখেছেন, ‘সব সময় যারা আমাদেরকে উৎসাহিত করেছেন, সকলের প্রতি রইলো অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি