পিএসজির কাছে হেরে যাওয়া ম্যাচটাই লিভারপুল কোচের কাছে সেরা!

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৫, ১২:৪৫আপডেট : ১২ মার্চ ২০২৫, ১২:৪৬

চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলকে এবারের আসরে অন্যতম ফেভারিট ভাবা হচ্ছিল। কিন্তু শেষ ষোলোর দ্বিতীয় লেগে পেনাল্টি শুটআউটে তাদের কপাল পুড়েছে। দলটাকে ৪-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। হেরে গেলেও এই ম্যাচকে জীবনের সেরা বলছেন লিভারপুল কোচ আর্নে স্লট। 

পিএসজির আধিপত্য ছিল প্রথম লেগেও। দুর্ভাগ্য সেখানে হার্ভে ইলিয়টের শেষ দিকের একমাত্র গোলে কপাল পুড়ে তাদের। কিন্তু অ্যানফিল্ডে দেম্বেলে শুরুর দিকে গোল করে ফরাসি জায়ান্টদের ঘুরে দাঁড়ানোর মঞ্চ গড়ে দেন। তার পর আর ফরাসিদের রক্ষণ ভাঙতে পারেনি লিভারপুল। অতিরিক্ত সময়েও ব্যবধানে হেরফের হয়নি। তাতে দুই লেগ মিলে স্কোর ১-১ থাকায় ম্যাচটা গড়ায় শুটআউটে। সেখানেই শেষ হাসি হেসেছে পিএসজি। ডারউন নুনেজ ও কার্টিস জোন্সের দুটি পেনাল্টি সেভ করে পিএসজির জয়ের নায়ক ছিলেন দলটির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। 

থ্রিলারে পরিণত হওয়া ম্যাচটা তাই হেরেও আক্ষেপ করছেন না আর্নে স্লট, ‘জীবনে ফুটবলের সেরা ম্যাচে সংশ্লিষ্ট থাকলাম। অবিশ্বাস্য পারফরম্যান্স। বিশেষ করে গত সপ্তাহের সঙ্গে যদি তুলনা করেন।’

এই ম্যাচে হার এড়ালেই শেষ আট নিশ্চিত ছিল লিভারপুলের। কিন্তু সেটা করতে না পারায় কিছুটা অতৃপ্তি আছে স্লটের, ‘একটা ম্যাচে যা যা দরকার, এটাতে সবই ছিল। লিভারপুলের দৃষ্টিকোণ থেকে ৯০ মিনিটের পর আমরা অন্তত ড্র আশা করতে পারতাম। সুযোগ তৈরি করেছি, কিন্তু তার পর দেখা গেলো আমরা ১-০ ব্যবধানে পিছিয়ে। গত সপ্তাহের পর বলা যায় ভাগ্য আমাদের সঙ্গে ছিল না।’

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা 
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি