আলভারেজের বাতিল হওয়া পেনাল্টি নিয়ে প্রশ্ন তুলেছেন সিমিওনে

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ১০:২৫আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১১:২৬

পেনাল্টি শুট আউট নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে। বিশেষ করে হুলিয়ান আলভারেজের স্পট কিক বাতিল করায় সেটা মানতে পারছেন না এই কোচ। 

ঘটনাটা ঘটেছে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ-অ্যাতলেতিকো মাদ্রিদের শেষ ষোলোর দ্বিতীয় লেগে। শুট আউটে কাপল পুড়েছে অ্যাতলেতিকোর। সেখানে তারা ৪-২ গোলে হেরে বিদায় নিয়েছে। 

দ্বিতীয় লেগ অ্যাতলেতিকো ১-০ গোলে জেতায় শেষ পর্যন্ত দুই লেগ মিলে স্কোরলাইন ছিল ২-২। অতিরিক্ত সময়ে ব্যবধানে হেরফের না হওয়াতে ম্যাচটা গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই অ্যাতলেতিকোর একটি গোল নিয়ে হচ্ছে বিতর্ক। স্পট কিকের সময় খানিকটা পিছলে গিয়েছিলেন আলভারেজ। তাতে তার ডান পা দিয়ে কিক করার আগে বাম পায়ে বল স্পর্শ লেগেছে বলে রায় দেয় ‘ভার’। যেহেতু বলে একবারই স্পর্শ করার নিয়ম। তা না হলে স্কোরলাইন হতো ২-২। কিন্তু ভার রিভিউর পর সেই গোল বাতিল করেছেন রেফারি। এই সিদ্ধান্ত মোটেও গ্রহণ করতে পারেননি সিমিওনে। ম্যাচের পর এভাবেই নিজের অসন্তোষ প্রকাশ করেন তিন, ‘আমি কখনও দেখিনি শুটআউটের সময় ভার রিভিউ ব্যবহার হতে।  কখনও না।’

তার পরেই তিনি উল্টো প্রশ্ন করেন এভাবে, ‘কেউ কি তাকে বল দ্বিতীবার স্পর্শ করতে দেখেছে? যদি কেউ স্টেডিয়ামে এটা দেখে থাকেন, সামনে এসে হাত তুলুন।  আমি কাউকে হাত তুলতে দেখছি না। এবার পরবর্তী প্রশ্ন করুন...।’

তিনি এই সিদ্ধান্তকে বিতর্কিত উল্লেখ করে বলেছেন, ‘এটা বিতর্কিত সিদ্ধান্ত ছিল। তার পরও আমি আমার ছেলেদের নিয়ে গর্বিত।’

/এফআইআর/    
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী