ব্রাজিলের ফুটবল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ১১:৩৬আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১১:৫১

ব্রাজিলের ফুটবল নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন ফুটবল কিংবদন্তি রোনালদো। সভাপতি পদে লড়ার ইচ্ছা ছিল তার। কিন্তু আঞ্চলিক ফেডারেশনগুলা থেকে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় সেই পরিকল্পনা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

দুইবারের ব্যালন ডি’অর জয়ী এই ব্রাজিলিয়ান লিজেন্ড সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘যেহেতু জনসম্মুখে সিবিএফের আগামী নির্বাচনে সভাপতি পদে লড়ার ঘোষণা দিয়েছিলাম। এখন আমি আনুষ্ঠানিকভাবে সেই সিদ্ধান্ত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।’

রোনালদো চেয়েছিলেন ব্রাজিল ফুটবলের উন্নতি। কিন্তু কাউকে পাশে পাচ্ছেন না দেখে অনেকটা অভিমান করেই যে এমন সিদ্ধান্ত নিয়েছেন, সেটা বোঝা গেছে তার এই কথায়, ৪৮ বছর বয়সী এই তারকা এরপর যা লিখেছেন, তাতে মিশে আছে অভিমান, ‘যারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন, এমন বেশির ভাগ মানুষই যদি মনে করেন ব্রাজিলের ফুটবল ভালো হাতে আছে, তাহলে আমি কী ভাবছি সেটা আসলে কোনও ব্যাপার না।’

গত ডিসেম্বরে ৪৮ বছর বয়সী বলেছিলেন, খেলাটি তার দেশে যে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সেটার মোকাবিলায় ব্রাজিল ফুটবল কনফেডারেশনের দায়িত্ব নিতে চান তিনি। কিন্তু দুইবারের বিশ্বকাপ জয়ী বলেছেন, ব্রাজিলের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্বকারী ২৭টির মধ্যে ২৩টি আঞ্চলিক ফেডারেশনই তার প্রস্তাব শুনতে রাজি হয়নি। এর পরিবর্তে তারা বর্তমান সভাপতি এদনালদো রদ্রিগেজের প্রতি আগামী নির্বাচনের জন্য নিজেদের সমর্থনের কথা জানিয়েছেন। 

/এফআইআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি