ফাহমিদুলকে ফেরাবেন না কাবরেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৫, ১৬:২১আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৭:৩৩

একদিকে হামজা চৌধুরীকে নিয়ে উন্মাদনা চলছে, অন্যদিকে চলছে ফাহমিদুলকে নিয়ে উত্তেজনা। ইতালি প্রবাসী ফুটবলার কেন দলে নেই- এ নিয়ে আগের দিন থেকে নিজেদের ক্ষোভের কথা জানিয়ে আসছেন একদল সমর্থক। বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা আবারও পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ১৮ বছর বয়সী ফাহমিদুলকে ভারত ম্যাচে ফেরানোর কোনও সুযোগ নেই।

আজও বাংলাদেশ দলের টিম হোটেলের সামনে গিয়ে সমর্থকরা জড়ো হয়েছিলেন। দেখা করেছেন সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে। তাতে অবশ্য ইতিবাচক কোনও কিছু মেলেনি। কারণ ফুটবলে কোচই সর্বেসর্বা। যদিও জাতীয় দলের খেলোয়াড় বাছাই নিয়ে নানান কথা চাউর তো আছেই!

সংবাদ সম্মেলনে ফাহমিদুলকে নিয়ে প্রশ্নের উত্তরে কাবরেরা বলেছেন, ‘সে (ফাহমিদুল) প্রতিভাবান ফুটবলার। আমি তাকে দলে নেওয়ার আগেও অনেক কিছু পর্যবেক্ষণ করেছি। আমি আবারও বলছি, তার আরও সময় প্রয়োজন। ভবিষ্যতে সে জাতীয় দলে খেলার যোগ্য। এখন আর তার দলে ফেরার সুযোগ নেই।’ 

সংবাদ সম্মেলনে ভারত ম্যাচ নিয়েও প্রশ্নের উত্তর দিয়েছেন কাবরেরা। ২৫ মার্চের ম্যাচকে সামনে রেখে বলেছেন, ‘আমাদের মনোযোগ এখন ভারত ম্যাচে। কীভাবে তাদের সামলাবো, সেটা নিয়েই ভাবছি। সৌদিতে প্রায় দুই সপ্তাহের ক্যাম্প হয়েছে। এটা আমাদের জন্য ইতিবাচক। ভারতে চ্যালেঞ্জ নিতে সবাই মোটামুটি প্রস্তুত।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সান মারিনোতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন শমিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম