বিশ্বকাপ নিশ্চিত করেছে ইরান

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২৫, ০৯:২২আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৯:২২

বিশ্বকাপের টিকিট কেটেছে ইরান। উজবেকিস্তানের সঙ্গে ২-২ ড্র করে টানা চতুর্থবার মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে তারা। সার্বিকভাবে অবশ্য সপ্তম বিশ্বকাপ।

মূল পর্বে যেতে একটি পয়েন্টই যথেষ্ট ছিল ইরানের। ৮৩ মিনিটে দলটির ইন্টার মিলান স্ট্রাইকার মেহদি তারেমির গোল দলকে সমতায় ফেরালে নিশ্চিত হয়ে যায় তাদের ভাগ্য। 

৪৮ দল নিয়ে আগামী বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। গ্রুপ ‘এ’থেকে এই ম্যাচ জিতলেই মূল পর্বের টিকিট কাটতো উজবেকিস্তান। এখন তারা তিন পয়েন্টে ইরানের চেয়ে পিছিয়ে। 

আজাদি স্টেডিয়ামে দুইবারই উজবেকরা লিড নিয়েছিল। ১৬ মিনিটে প্রথম গোলটি এনে দেন খোজিমত এরকিনভ। দ্বিতীয়ার্ধের সাত মিনিটের মাথায় ইরানকে সমতায় ফেরান তারেমি। দ্রুত সময়ের মধ্যেই আবার আব্বোসবেক ফয়জুল্লায়েভ উজবেকিস্তানকে এগিয়ে দিয়েছিলেন। যদিও লাভ হয়নি তাতে। তারেমি আবার ক্লোজ রেঞ্জের শটে ইরানের বিশ্বকাপ নিশ্চিত করেছেন। 

এশিয়ান অঞ্চলের ৬ দলের তিনটি গ্রুপের প্রতিটি থেকে দুটি দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। তৃতীয় ও চতুর্থস্থান অর্জনকারী দলগুলো আবার আরও একটি পর্বে অগ্রসর হয়ে দুটি অতিরিক্ত স্থানে জায়গা পাওয়ার জন্য লড়াই করবে। 

/এফআইআর/    
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
ইরান যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি, দাবি নেতানিয়াহুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক