হাল্যান্ডের ইনজুরিতে ম্লান ম্যানসিটির সেমিফাইনালে ওঠার আনন্দ

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২৫, ২৩:৪৭আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০০:৩৬

ঘরোয়া ফুটবলে একমাত্র শিরোপা জয়ের সুযোগ ধরে রাখলো ম্যানচেস্টার সিটি। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে তারা বোর্নমাউথকে হারিয়েছে ২-১ গোলে। সমতাসূচক গোল করা আর্লিং হাল্যান্ডের ইনজুরিতে মলিন হয়ে গেছে সিটির সেমিফাইনালে ওঠার আনন্দ। তার বদলি ওমর মারমৌশের গোলে টানা সপ্তমবার প্রতিযোগিতার সেমিফাইনালে তারা।

বোর্নমাউথ রাইটব্যাক লুইস কুক গায়ের ওপর পড়ে গেলে গোড়ালিতে ব্যথা পান হাল্যান্ড। ৫৬তম মিনিটে পাওয়া এই চোটে প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। কিন্তু কিছুক্ষণ পরই ব্যথায় মাটিতে পড়ে যান এবং তাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়।

তখন স্কোর ছিল ১-১। হাল্যান্ড প্রথমার্ধে পেনাল্টি মিসের পর সমতা ফেরানো গোল করেন। ২১ মিনিটে এভানিলসনের গোলে এগিয়ে যায় বোর্নমাউথ। হাল্যান্ডের বদলি মারমৌশ মাঠে নামার তিন মিনিট পর সিটিকে ২-১ গোলে এগিয়ে দেন।

প্রিমিয়ার লিগে চারবারের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটির একমাত্র শিরোপা জয়ের সুযোগ এই এফএ কাপে। আগামী ২৬ এপ্রিল সেমিফাইনালে তারা খেলবে নটিংহাম ফরেস্টের বিপক্ষে।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী