রিয়ালে আসার কারণ জানালেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২৫, ০৯:২৫আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০৯:২৫

রিয়াল মাদ্রিদে শুরুতে সমালোচনার মুখে পড়তে হয়েছিল কিলিয়ান এমবাপ্পেকে। তবে ২০২৫ সালের শুরু থেকে তার ফর্ম দুর্দান্ত। লা লিগায় ২২টি ও সব প্রতিযোগিতা মিলে ৩৩ গোল করেছেন তিনি। রিয়ালে অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডে নিজের আইডল ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে বসেছেন ফরাসি ফরোয়ার্ড। দলবদলের দীর্ঘ নাটকীয়তা শেষে পিএসজি থেকে মাদ্রিদ ক্লাবে তিনি। যেসব কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন, তা এক মিডিয়া আউটলেটকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন। 

২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানোর পর থেকে রিয়ালের সঙ্গে এমবাপ্পের চুক্তির গুঞ্জন উঠেছিল। মাদ্রিদ ক্লাবে যোগ দেওয়ার খুব কাছে ছিলেন তিনি। কিন্তু আকস্মিকভাবে ইউটার্ন নিয়ে পিএসজিতে থেকে যান। তবে গত বছর পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ থাকলেও তা প্রত্যাখ্যান করে রিয়ালে নাম লেখান এমবাপ্পে।

এই দল বদলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কোন ব্যাপারগুলো ভূমিকা রেখেছে, তা লা সেক্সতাকে জানালেন ফরাসি ফরোয়ার্ড, ‘আমি এখানে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে চেয়েছিলাম, এই নামকরা জার্সিতে। সব ভক্তরা আমার নাম ধরে চিৎকার করবে।’

তিনি আরও বলেন, ‘একজন ফুটবলার হওয়ার আগে আমি সাধারণ মানুষ ছিলাম। এমন একজন ছিলাম, যে সাধারণ জীবন যাপন করতো, যার পছন্দের ব্যাপার ছিল, দুঃখ হতো, রাগ হতো।’

সুখী হতেই রিয়ালে এসেছেন এমবাপ্পে, ‘আমি গোল করতে ও সুখী হতে চেয়েছিলাম। আমার শুরুটা জিজু ও গ্যালাকটিকোর ভক্ত হিসেবে। এটা বিশ্বের সেরা ক্লাব এবং এই ক্লাবের এমন একটা সৌন্দর্য আছে যা অন্য কারও নেই। আপনারা আমার চেহারা দেখে বুঝতে পারবেন আমি সুখী নাকি অসুখী। আমি এখন সুখী, যেখানে আছি খুবই সুখী।’

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের