'রোনালদোর মতো লিজেন্ড হতে পারে এমবাপ্পে'

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২৫, ১৯:৪৬আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১৯:৫২

রিয়াল মাদ্রিদে অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোল করার কীর্তিতে ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে বসেছেন কিলিয়ান এমবাপ্পে। পর্তুগিজ ফরোর্ডের মতো তিনি লিজেন্ডও হতে পারবেন বলে বিশ্বাস কোচ কার্লো আনচেলত্তির।

সব প্রতিযোগিতা মিলে ৩৩ গোল করেছেন এমবাপ্পে। ২০০৯-১০ মৌসুমে অভিষেকে রোনালদোর করা কীর্তি ছুঁয়েছেন তিনি।

লা লিগায় ২২ গোল করেছেন এমবাপ্পে। অন্যদিকে রোনালদো প্রথম মৌসুমে ২৬ গোল করেন রোনালদো। দ্বিতীয় মৌসুমে ৪০ গোল এবং ২০১৪-১৫ মৌসুমে তা বেড়ে দাঁড়ায় ৪৮ গোলে।

রিয়াল থেকে বিদায় নেওয়ার সময় রোনালদো হয়েছেন ক্লাবের সর্বোচ্চ গোলদাতা। জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ ১৬ ট্রফি।

এমবাপ্পে ক্লাবে ইতিহাস গড়তে পারবেন কিনা প্রশ্নে আনচেলত্তি বলেছেন, 'ভিন্ন খেলোয়াড়ের মধ্যে তুলনা করা কঠিন। আমি আশা করি রোনালদো রিয়াল মাদ্রিদে যা অর্জন করেছে, এমবাপ্পেও তা পারবে। আমি মনে করি তার সেটা করার সম্ভাবনা আছে। সে যদি সেটা করতে পারে, তাহলে রোনালদোর মতো সে রিয়ালের লিজেন্ড হতে পারে।'

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি