শেফিল্ডের জার্সিতে প্রথম হার হামজার

স্পোর্টস ডেস্ক
০৫ এপ্রিল ২০২৫, ২৩:০৭আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ২৩:১৯

বাংলাদেশের ফুটবল তারকা হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে প্রথম হার দেখলেন। বার্নলি জিতে যাওয়ায় তার দল চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারালো। অক্সফোর্ডের কাছে ১-০ গোলে হেরে দুইয়ে নেমেছে শেফিল্ড।

আজ শেফিল্ডের হয়ে শুরুর একাদশেই মাঠে নেমেছিলেন হামজা। মাঠে ছিলেন ৫৮ মিনিট। ৪৪ বার বলে টাচ করেন। তার দেওয়া ৩১ পাসের ২৮টি সতীর্থের কাছে। তিনবার বল ক্লিয়ার করেন। প্রতিপক্ষের সঙ্গে দুটি ট্যাকলের একটিতে সাফল্য পান হামজা।

নিজেদের মাঠে ৩৮ মিনিটে শিরিকি দেম্বেলের গোলে এগিয়ে যায় অক্সফোর্ড। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় পায় তারা।

৪০ ম্যাচে ৮৪ পয়েন্ট বার্নলি। শেফিল্ড ৮৩ পয়েন্ট নিয়ে দুইয়ে। টেবিলের শীর্ষ দুই দল পাবে পরের প্রিমিয়ার লিগে খেলার টিকিট। বাকি দল চূড়ান্ত হবে প্লে অফের মাধ্যমে।

/এফএইচএম/
সম্পর্কিত
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের