রেকর্ড দর্শকের সামনে মেসির মায়ামির গোলশূন্য ড্র

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫, ১২:০৩আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১২:২৫

মেজর লিগ সকারে মৌসুমে প্রথমবারের মতো হোঁচট খেলো ইন্টার মায়ামি। শিকাগো ফায়ারের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। 

অথচ বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি খেলতে আসবেন দেখে শিকাগোর ঘরের মাঠ সোলজার ফিল্ডে হাজির হয়েছিলেন রেকর্ড দর্শক। কিন্তু ৬২ হাজার ৩৫৮ দর্শকের সামনে দৃঢ়তা দেখিয়ে মায়ামিকে রুখে দিয়েছে স্বাগতিক দল।

শিকাগো দলের কোচ সাবেক যুক্তরাষ্ট্র কোচ গ্রেগ বেরহাল্টার। তিনি এমন কৌশল অবলম্বন করেছিলেন, মায়ামির দুই তারকা মেসি ও লুই সুয়ারেজ খুব বেশি সুযোগ তৈরি করতে পারেননি। 

পুরো ম্যাচ খেলা মেসির সেরা সুযোগটি আসে তৃতীয় মিনিটে। বক্সের বাইরে থেকে মেসি শট নিলেও সেটা ডাইভ করে দারুণভাবে সেভ করেন শিকাগো গোলকিপার ক্রিস ব্র্যাডি। 

স্বাগতিক দলও গোলের সুযোগ পেয়েছে দু’বার। কিন্তু প্রতিবারই হতাশ করেছে। প্রথমার্ধে মাউরিসিও পিনেডার শট সেভ করেছেন অস্কার উস্তারি। তার পর ফিলিপ জিনকারনেগাল দুরূহ কোণ থেকে শট নিলে সেটা গিয়ে আঘাত করে পোস্টের বাইরের দিকে।

বিরতির আগে সুবর্ণ সুযোগটা পেয়েছিলেন সুয়ারেজ। কিন্তু নোয়াহ অ্যালেনের ভাসানো বল বারের ওপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন তিনি। 

বিরতির পর শিকাগো চাপ তৈরি করতে পেরেছিল। শেষ দিকে তো সুবর্ণ সুযোগ ছিল গোল করার। কিন্তু মায়ামি গোলকিপারের দৃঢ়তায় জাল কাঁপাতে পারেনি তারা।   

 

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি