পূর্ণ মনোযোগ নিয়ে মাঠে নামতে চায় বার্সা

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫, ১১:০৩আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১১:৩০

নিজেদের কাজটা প্রথম দেখাতেই করে রেখেছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা। তবু দ্বিতীয় লেগকে সামনে রেখে স্প্যানিশ জায়ান্টরা ভীষণ সতর্ক। মঙ্গলবার রাত ১টায় তারা মাঠে নামবে।  

আত্মবিশ্বাসী বার্সা সব প্রতিযোগিতা মিলিয়ে এখনও ২৪ ম্যাচ অপরাজিত। কিন্তু এই ছন্দটাকেও বড় করে নিজেদের মনোযোগ হারাতে নারাজ কাতালান দল। দলটির কোচ হানসি ফ্লিক যেমন বলেছেন, ‘এই দলের ওপর অনেক আস্থা। অনেকগুলো ম্যাচ গেছে, যেগুলো আমরা হারিনি। সেজন্য অবশ্যই গর্বিত।’ 

তিনি মনে করেন, ‘পুরো দল মিলে যা করছে, সেটা উপভোগ করা উচিত। আমরা ম্যাচের জন্য প্রস্তুত। মূলত নিজেদের জন্য ও সফররত দর্শকদের জন্যই ভালো খেলতে চাই। এই মুহূর্তে মনোযোগ হারাতে চাই না।’

ফিরতি লেগের ম্যাচটা হবে সিগনাল ইদুনা পার্কে। ডর্টমুন্ডের ঘরের মাঠ বলেই ম্যাচটা নিয়ে বেশি করে ভাবছেন ফ্লিক, ‘আমাদের দলের মান অনেক উঁচুতে। প্রতিটি ম্যাচ কেন্দ্র করে বিষয়গুলো আমলে নেই। তবে ডর্টমুন্ডের মাঠে কোয়ার্টার ফাইনাল সব সময়ই কঠিন।’

একই সময় রাতে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা ও পিএসজি। প্রথম লেগে পিছিয়ে পড়েও সেটা ৩-১ গোলে জিতেছে ফরাসি জায়ান্টরা। ইংলিশ ক্লাবটি অবশ্য প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে। ঘরের মাঠে সমর্থকদের পাশে নিয়ে সেটা করে দেখাতে চান অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরি। 

/এফআইআর/   
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী