চ্যাম্পিয়ন্স লিগে লা লিগারও পাঁচ দল নিশ্চিত

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫, ১১:৫৭আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১১:৫৭

ইংলিশ প্রিমিয়ার লিগের পর লা লিগা থেকেও অন্তত পাঁচ দল খেলবে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে। তিনটি ইউরোপিয়ান প্রতিযোগিতা মিলে ক্লাবগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে দ্বিতীয় অতিরিক্ত জায়গা নিশ্চিত করেছে স্পেনের শীর্ষ লিগ।

গত ৮ এপ্রিল উয়েফার ‘অ্যাসোসিয়েশন ক্লাব কোএফিসিয়েন্ট র‌্যাঙ্কিং’-এ ইংল্যান্ড শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করেছিল। ইউরোপিয়ান পার্মানেন্ট স্পটের (ইপিএস) দুটি জায়গার অন্যটি পূরণ করলো স্পেন।

বৃহস্পতিবার উয়েফা ইউরোপা লিগ থেকে লাৎসিওর বিদায়ের পর অ্যাথলেটিক বিলবাও রেঞ্জার্সকে হারালে লা লিগা থেকে অন্তত পাঁচ দলের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হয়।

তার মানে ইংল্যান্ড ও স্পেনের শীর্ষ লিগের টেবিলের পঞ্চম স্থানে থাকা দল খেলবে চ্যাম্পিয়ন্স লিগে।

প্রিমিয়ার লিগে শীর্ষ চারের জন্য কঠিন লড়াই চলছে। ৫৯ পয়েন্ট নিয়ে তিনে নিউক্যাসেল ইউনাইটেড। চার নম্বরে নটিংহাম ফরেস্টের পয়েন্ট ৫৭। ম্যানসিটি ৫৫ পয়েন্ট নিয়ে পাঁচে এবং তাদের চেয়ে এক পয়েন্ট পেছনে থেকে লড়াইয়ে টিকে আছে চেলসি ও অ্যাস্টন ভিলা।

লা লিগায় শীর্ষ চারটি জায়গা সুনিশ্চিত বলা চলে। পাঁচ নম্বর স্থানের জন্য হবে লড়াই। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল ও ৪৮ পয়েন্ট নিয়ে রিয়াল বেতিস লড়বে। 

/এফএইচএম/
সম্পর্কিত
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
ক্লাসিকো জিতে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা 
ক্লাসিকোর আগে বার্সা কোচের বাবার মৃত্যু
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি