চোটে পড়ে রিয়ালের বিপক্ষে ফাইনালে শঙ্কায় লেভানডোভস্কি

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৫, ১৭:৪০আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৭:৪০

লা লিগায় রবিবার সেল্তা ভিগোর বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয়ের ম্যাচে রবার্ট লেভানডোভস্কির হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার খবর নিশ্চিত করেছে বার্সেলোনা।

ম্যাচের ৭৮তম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন লা লিগার শীর্ষ গোলদাতা। শুরুর রিপোর্টগুলো জানিয়েছে, হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ায় অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে পোলিশ স্ট্রাইকারকে।

ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘রবিবারের টেস্ট শেষে নিশ্চিত হওয়া গেছে রবার্ট লেভানডোভস্কির বাম হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। তার ফেরা নির্ভর করছে উন্নতির ওপরে।’

বার্সেলোনা ও লেভানডোভস্কির জন্য এই চোট বড় ধাক্কা। প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। তাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে ফাইনালে তার খেলা হবে না।

লেভানডোভস্কির অনুপস্থিতিতে হ্যান্সি ফ্লিক সব প্রতিযোগিতায় চলতি মৌসুমে ১৭ গোল করা ফেরান তোরেসকে খেলানোর চিন্তা করছে।

/এফএইচএম/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী